Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। কাঁঠাল ।। আনন্দ বক্সী




কাঁঠাল 
আনন্দ বক্সী 

ভারতের দক্ষিণে ছিল আদি বাস 
ক্রান্তীয় অঞ্চল জুড়ে হয় চাষ।
ব্যবহার হয় এর দু'রকমভাবে 
সবজি ও ফলরূপে যেভাবেই খাবে।
এর চাষ ভালো হয় তাপ-জল পেলে
মানুষের আয়ু বাড়ে এই ফল খেলে।
বাইরেটা সবুজ বা হালকা হলুদ 
পাকলে গন্ধে এর পাড়া হয় বুঁদ। 
ফলেদের মধ্যে যে এটি অতিকায় 
নবীন ও প্রবীনেরা সকলেই খায়।
পর্তুগীজ-দেওয়া এর নামখানি 
কাঁঠাল বলেই একে অনেকেই জানি।

এঁচোড় নাম যে ভাই কাঁচাকালে এর 
এটা দিয়ে রান্নার আছে পদ ঢের।
এঁচোড়-চিংড়ি হোক আর হোক ধোকা 
ভাত বা রুটিন সাথে খেতে লাগে চোখা।
এঁচোড়-ডালনা করে মন চঞ্চল 
চপ-কাটলেট এর জিভে আনে জল।
পাকলেও এ ফলের কদর কমেনা 
এর কাছে বাড়ে আরো মানুষের দেনা।
কাঁঠাল রসাল হোক আর হোক খাজা 
সুস্বাদু কোয়াগুলো খেতে লাগে মজা।
রুটি-মুড়ি দিয়ে খাও একে দিনেরাতে
দুধভাতে বেশ লাগে খেতে শেষ পাতে।
কাঁঠালের দানারাও নয় হেলাফেলা 
পোড়া-ভাজা-তরকারি সবে দেয় র‌্যালা।

বেশি খেলে এই ফল বেঁধে যায় গোল 
ডায়ারিয়া হতে পারে নয় অম্বল। 
অ্যালার্জি থাকলেও খেও সাবধানে
শুধু শুধু কষ্টের নেই কোন মানে।

ভিটামিন আছে নানা সাথে শর্করা 
হরেক খনিজ জানি এই ফলে ভরা।
ফাইবার পাবে এতে পাবে চিনি-জল 
পরিমিত খেলে এটি দেহে আনে বল।

মানসিক চাপ কমে এই ফল খেলে 
হার্টের সমস্যাও দেয় দূরে ঠেলে।
পেশি মজবুত করে চোখ রাখে ভাল
রক্তাল্পতা রোধে জ্বালায় এ আলো।
চর্মের রোগে এটি দেয় জোর বাধা 
পরিপাক ক্রিয়াতেও এ যে বড় দাদা।

নানা রোগ প্রতিরোধে খুব দরকারি
কেরালা রাজ্যে এটি ফল সরকারি।
ভারত-বাংলাদেশ এ ফলের রেসে 
প্রথম আর দ্বিতীয় দৌড়ের শেষে।
জাতীয় ফল যে এটি বাংলাদেশের 
উপমহাদেশ থেকে হলো বিশ্বের। 
_________________________

Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas, Pin-743372.

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (প্রথম অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (তৃতীয় অংশ) ।। অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 9th Issue: June 2022

গল্প ।। যথা ইচ্ছা তথা যা ।। অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

গল্প।। আগুন পাহাড়ের দ্বীপে ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (দ্বিতীয় অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

গল্প ।। প্রফেসর হলেন গোয়েন্দা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

গল্প ।। মহাবিড়ালের দেশে ।। অরুণ চট্টোপাধ্যায়

গল্প ।। ভূতের সঙ্গে নেট যোগাযোগ ।। অরুণ চট্টোপাধ্যায়

মাসের পছন্দ

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (প্রথম অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (তৃতীয় অংশ) ।। অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 9th Issue: June 2022

গল্প ।। যথা ইচ্ছা তথা যা ।। অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (দ্বিতীয় অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

গল্প।। আগুন পাহাড়ের দ্বীপে ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

গল্প ।। প্রফেসর হলেন গোয়েন্দা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

গল্প ।। মহাবিড়ালের দেশে ।। অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২