Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রবন্ধ ।। শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে ।। বিভাস গুহ



শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে

বিভাস গুহ

শিশু এক অপার বিস্ময়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এজন্য বলা হয় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তাই প্রতিটি শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করা প্রয়োজন। শিশুরা সঠিকভাবে যেন বেড়ে উঠে সে দায়িত্ব বাবা মা ভাই বোন পরিবারের সকলের এবং সমাজ ও রাষ্ট্রের। কারণ শিশুর বেড়ে উঠার মাধ্যমে নির্ভর করবে শিশুর ভবিষ্যৎ আর শিশুর ভবিষ্যতের উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ। শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার প্রতিভা বিকাশের সময় সুযোগ এবং পরিবেশ যদি নিশ্চিত করা যায় তবে সে শিশুর ভবিষ্যৎ সুন্দর এবং সুশৃঙ্খল হবে।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রাষ্ট্রের সকল শিশু বেড়ে উঠার সুস্থ পরিবেশ আমরা নিশ্চিত করতে পারছি না। গরীব দুঃখী মেহনতি মানুষের সন্তানেরা কিংবা এতিম শিশুরা পেটের দায়ে শিশুশ্রম অথবা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে দুবেলা দুমুঠো অন্নের সন্ধানে। যে শিশুর এ বয়সে বিদ্যালয়ে গিয়ে মনের আনন্দে বইয়ের সাথে মিতালি করার কথা, অবসরে মাঠে ঘাটে প্রাণ খুলে খেলাধূলায় মেতে থাকার কথা, বেলা শেষে ঘরে ফিরে মায়ের আঁচল তলে আদর স্নেহ মমতা ভালবাসায় ডুবে শান্তিতে ঘুমানোর কথা সে শিশু আজ অভাবের তাড়নায় কিংবা মা বাবার অবহেলায়, হয়ত উদাসীনতায় বাধ্য হয়ে সামান্য কিছু রোজগারের আশায় পথে নেমে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের শ্রমশক্তির শতকরা ১৫ ভাগই শিশু। যেসব ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা কাজ করছে তন্মধ্যে রাজমিস্ত্রির হেলপার, গাড়ির হেলপার, রিক্সা শ্রমিক, হোটেল বয়, কুলি, হকার, গাড়ির গ্যারেজ, ইট ভাটা, ক্ষেত খামার, ফার্ম, ছাড়াও বিভিন্ন ধরণের মাদক পাচারের মত ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা নিয়োজিত থেকে পরিবারের আর্থিক আয়ের জোগান দিচ্ছে।

যে বয়সে শিশুর হাসি আনন্দে মেতে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে মেতে থাকার সময় সে বয়সে অবুঝ শিশুরা পথে পথে গাড়ির স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে বিপদ আপদকে উপেক্ষা করে সামান্য কিছু অর্থের জন্য মরিয়া হয়ে উঠেছে। যে বয়সে শিশুর পরিবারের আনন্দে উৎসাহ উদ্দীপনায় নানারকম স্বপ্ন বুনে বেড়ে উঠার সময়, যে বয়সে শিশুর বন্ধুদের সাথে মাঠে ময়দানে ফুটবল ক্রিকেট নিয়ে রোনালদো মেসি শচীন হবার স্বপ্ন গড়ার সময়, যে বয়সে শিশুর বই খাতা নিয়ে মনের আনন্দে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠে মনোনিবেশের সময় সে বয়সে শিশু পেটের দায়ে অভাবের তাড়নায় রাস্তায়!
এর দায় কার? আমার আপনার সকলের নয় কী? যদিও আমরা মধ্যম আয়ের দেশ বলে স্বীকৃতি লাভ করেছি কিন্তু আমাদের সমাজের কিছুটা অংশ এখনও দারিদ্র সীমার নীচে বসবাস করে। দিনের ভাত দিনে খেতে পারে না। ভূপেন হাজারিকার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে হচ্ছে- "আমি তো দেখেছি প্রাচীন অট্টালিকার সারি তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী।" সে গৃহহীন নরনারীরা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে। আমরা অনেকে সাধ্য থাকা সত্ত্বেও দেখেও না দেখার ভান করে তাদেরকে এড়িয়ে যাচ্ছি। তাতে সামগ্রিকভাবে সমাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারের চেষ্টার ত্রুটি নেই কিন্তু রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবেও আমাদের দায় দায়িত্ব রয়েছে। সরকারের পাশাপাশি আমরা সাধারণ নাগরিকরাও যদি নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের দায়িত্ব নিয়ে থাকি তবে সমাজ ও রাষ্ট্রের প্রভূত কল্যাণ হবে এবং সরকারের যে টার্গেট সকল শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং শিশুশ্রম রোধ করা সেটাও নিশ্চিত হবে। আর যদি না পারি তবে কবি সুকান্তের বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব না।
"বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
কবির সে অঙ্গীকার আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তা আজ ভাববার বিষয়?

__________________________________________________________________________________
 
 
বিভাস গুহ
বাঁশখালী, চট্টগ্রাম। 
 
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

ছোটগল্প ।। সঙ্ঘমিত্রার পপুলারিটি ।। সুকন্যা ভট্টাচার্য্য

ছড়া ।। রবি কবি ।। অমিত কুমার রায়

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২