Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। আকাশের রূপকথা ।। সিরাজুল ইসলাম ঢালী



    আকাশের রূপকথা

   সিরাজুল ইসলাম ঢালী


             আকাশ মুখার্জী । পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র । মিষ্টার রাকেশ ও মিসেস রমা মুখার্জীর একমাত্র সন্তান । পঞ্চম শ্রেণিতে পড়ে । লকডাউন চলছে । ফলে বাড়িতেই অনলাইনে পড়াশুনা করতে হচ্ছে । 
             ১৪২৮ সাল । মহালয়ার দিনের এক ঘটনা, যা রূপকথারও অনেক বেশি । অনেক বড় । বাবা মা বাড়ির সবাই গেছেন পাশের নদীতে পিতৃতর্পনে । তখন ভোরবেলা । আকাশ ঘুমিয়ে ছিল । কিন্তু হঠাৎ ঘুম ভেঙ্গে গেল । বাড়িতে কাউকে দেখতে না পেয়ে হাটতে হাটতে একটু দূরে এসে হাজির হল । সেখানে একটা বকুল ফুলের গাছ ছিল । সহজেই আকাশ গাছে উঠে দুটি ডালপালার মাঝে হেলান দিয়ে শুয়ে পড়লো । চোখে ঘুমও এসে গেল । হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের জগতে পাড়ি । আকাশের সামনে মস্ত বড় একটা উড়ন্ত শেতশুভ্র রাজহংস উপস্থিত হল । রাজহংস বললো,
--- আকাশ আমি তোমার জন্য এখানে এসেছি, চলো আমার সঙ্গে ঐ নীলাকাশ পার হয়ে সাত সমুদ্র পার হয়ে আমরা যাবো দেব দেবীর স্বপ্নের রাজত্বে । সেখানে গিয়ে তুমিই হবে একমাত্র রাজা । রাজাধিরাজ !
--- হ‍্যা, চলো । বলে রাজহংসের পৃষ্ঠে চড়ে বসলো আকাশ । তখনই রাজহংস উড়তে শুরু করলো ।
               ইতিমধ্যে পিতৃতর্পন শেষ । সবাই বাড়ি ফিরলেন । তখনও চতুর্দিকে রেডিও  এবং দূরদর্শনে মহালয়ার অনুষ্ঠান চলছে । সবার কানে সেই আওয়াজ ভেসে  আসছে । ঘরে ঢুকেই মিসেস রমা মুখার্জী আকাশ কে দেখতে না পেয়ে প্রায় চিৎকার করে উঠলেন । সেই সঙ্গে সবার টনক নড়ে গেল । খোজাখুজি শুরু হল । আকাশ কে কোথাও পাওয়া যাচ্ছে না । সর্বনাশ  ! সবাই চতুর্দিকে খোজাখুজি করতে বেড়িয়ে পড়লো । 
               অবশেষে আকাশ নীলাকাশ ভেদ করে সাত সমুদ্র পার হয়ে দেব দেবীর রাজত্বে উপস্থিত হল। সব দেব দেবী আকাশ কে দেখামাত্র ছুটে এলেন । সাড়ম্বরে আকাশ কে তাদের রাজ‍্যের রাজাধিরাজ হিসাবে বরণ করে নিলেন । শুরু হল মহোৎসব । রাজত্ব যেন স্বর্গরাজ্যে পরিণত হল । তারপরে দিন কয়েকের মধ্যেই রাজাধিরাজ আকাশ মুখার্জী বিবাহের মধ্যে দিয়ে রাজবধু লাভ করলেন । পরে এক রাজপুত্র ও দুই রাজকন্যা হল । সুখের শেষ নেই ।  টাকা পয়সার অভাব নেই । শুধুই শান্তি আর ভালোবাসা । ভালোবাসে হাজার হাজার দেশ জয় করলেন । গোটা স্বর্গ মর্ত‍্য পাতাল ধন‍্য হয়ে গেল ।
              অথচ মুখার্জী বাড়িতে শোকের ছায়া । চলছে কান্নাকাটিও । পুলিশেরও সাহায্যে চলছে তল্লাশি । মা এক সময়ে চিৎকার করে বলে উঠলেন,
---  ওরে আকাশ, কোথায় বাবা আমার ? কোথায়...?
              চিৎকার শুনেই হঠাৎ আকাশের ঘুম ভেঙ্গে গেল । বলে উঠল,
--- মা..., এই তো আমি । এই তো তোমার আকাশ !
                তার আর পর নেই । নেই কোন শেষ । খোজাখুজি বন্ধ হল । শুরু হল মা বাবার চোখে আনন্দের অশ্রু...। 

__________________________________________________________________________________-


Sirajul Islam Dhali

1, Purbayan, Subhasgram, Sonarpur, 
Kolkata- 700147
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। স্বপ্ন কুঁড়ি ।। বিবেকানন্দ নস্কর

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২