Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। যারা দুখীর করে অপমান ।। ফরমান সেখ


                                                                                                         [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

             

যারা দুখীর করে অপমান



                     ফরমান সেখ



প্রত্যহ দুখীর যারা,           করে অপমান,
যার কটূ কথা শুনে,-         ধরে যাই কান,
ভালো কাজে যারা কভু,    দেয়না সাহস,
সকল সময় যারা,             করে উপহাস;
ভালো কাজে পিছু টানে,     মন্দে দেয় ঠেলে,
যারা হাসে কোনো লোক      মনে ব্যথা পেলে,
সরল পথে যে লোক,        হর্ষে কাঁটা পুঁতে,
দীন পেটে লাথি মেরে,       চাই একা খেতে--

সকল সময় তারা,         হয়ে অভিশপ্ত--
সময়ের বেলা শেষে,      হয় অনুতপ্ত;
অসহায় হয়ে পড়ে,        শত কেঁদে মরে;
অশান্তি দিবানিশি,         লাগে সংসারে;
সময়ের শেষে জয়ী        হয় নাতো কভু--
মিটাই নিশানা তার         যুগে যুগে প্রভু
___________________________________

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়