Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। লালদিদার চারু পিসি ।। সুব্রত দাস



 

লালদিদার চারু পিসি

সুব্রত দাস


          "চারু পিসি তোমার মতো গল্প বলতে পাত্তো?", চোখ বড় বড় ক'রে পেয়ারা খেতে খেতে বললো দোলা। শীতের দুপুরবেলায় বাড়ির কচিকাঁচারা একজোট হয়েছে লালদিদার কাছে। গল্প শুনতে। বাড়ির গাছের পেয়ারামাখা হয়েছে ছোটদের জন্য। নরম রোদের আলোয় পেয়ারামাখার সঙ্গে লালদিদার গল্প সে এক ভারি মজার ব্যাপার।

          "পারতো বইকি। তার কাছে আমরা ছোটবেলায় কত গল্প শুনেছি, এই তোমাদের মতো। বাড়ির নানা অনুষ্ঠানে আমার বাবা তাকে ডেকে নিয়ে আসতেন। এই যেমন ধরো শ্রী কৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী পালন করা হবে বাড়িতে। কত লোক আসবে। খোল কত্তাল বাজিয়ে কীর্তন গান হবে। আর কতরকম ফলপাকুড়, খিচুড়ি, তালের বড়া, আরো কত কী!"

          "চারুপিসি তোমায় খুব ভালোবাসতো? তোমায় বকতো না?" এবার চম্পা বললো একবার এদিক ওদিক তাকিয়ে। লালদিদা খিলখিল করে হেসেই ফেললেন চম্পার কান্ড দেখে। 

          পরিমলবাবু এ বাড়িতে আজ বছর চারেক হলো ঘর ভাড়া নিয়ে রয়েছেন। স্ত্রী ও তার কলেজ পড়ুয়া বোনের সঙ্গে। তার নাম মিনি। সে চম্পার পিসি। উঠতে বসতে সময় অসময়ে চম্পাকে পড়াতে বসায়। সবসময় পড়তে ভালো লাগে? চম্পারও ভালো লাগতো না। আর তাই মাঝে মধ্যে মিনিপিসির বকুনি শুনতে হতো। এসব কিছুই জানতেন লালদিদা। তাই চম্পার কান্ড দেখে হাসতে হাসতে বললেন,  "চারুপিসি কিন্তু আমাদেরও বকতেন, তবে পড়া নিয়ে নয়, একটা বিশেষ সময়ে।"

          পেয়ারা খাওয়া শেষ হলে, একটা নীল রঙের তোয়ালে হাত মুছে লালদিদা পান চিবোতে চিবোতে গল্প শুরু করলেন। "আমাদের
চারুপিসি থাকতেন কাকিনাড়ায়। সে বছর বাড়িতে বেশ বড় ক'রে জন্মাষ্টমী পালন করা হয়েছিল। 

          সমস্ত বাড়ি জুড়ে প্যান্ডেল করা হয়েছিল। বাড়ি ভর্তি লোক এ লোকারণ্য। হইচই চেঁচামেচি আর ছোটোদের ছুটোছুটিতে বাড়ির অবস্থা হয়েছিল জমজমাট। তালের বড়া বানাবার জন্য চারুপিসিকে ডাকা হল। সারি সারি তাল আর হাড়ি হাড়ি গুর রাখা হয়েছিল রান্নাঘরের এক কোনায়। 
          চারুপিসি তালের বড়া বানাতে বসেছেন। আর আমরা বাড়ির ছোটরা সবাই ভিড় করেছি। ইয়াব্বড় লোহার কড়াইতে তালের বড়া ভাজা হচ্ছে। খাওয়ার লোভে জিভে জল আসলে কি হবে, আমাদের বকবকানিতে তালের বড়া খাওয়া তো দূরের কথা, উল্টে চারুপিসির বকুনি জুটছিল ঘন ঘন।
          একসময় তালের বড়া বানানো শেষ হলো। কিন্তু খালি হাতেই এক এক করে সরে পড়লাম একরাশ মনখারাপ নিয়ে। ওদিকে খোল কত্তাল বাজিয়ে কীর্তন গান হচ্ছে। এমন সময় চারুপিসি আমাকে ডেকে বললেন - আশা, যা তোর সব বন্ধুকে ডেকে নিয়ে আয় ছোট দালানে। একটা জিনিস দেবো। যা শিগগির যা। এই বলে চারুপিসি চলে গেলেন। ছোট দালানের দিকে।

          সে সময় আমাদের বাড়ির পেছনে ছিলো ছোট দালান। বাড়ির মা কাকিমা পিসিমাদের গল্প করবার জায়গা। সবাইকে ডেকে নিয়ে ছোট দালানে গিয়ে দেখি সে এক অবাক কান্ড! ছোট দালানের বারান্দায় লম্বা ক'রে শতরঞ্চি পাতা হয়েছে। শালপাতার থালায় তালের বড়া সাজানো। চারুপিসি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন এবার তোরা সবাই বসে খেয়ে নে। আমাদের আনন্দ তখন দেখে কে! তালের বড়া বানাবার সময় এন্তার বকুনি। আর এখন? 
________________________________________________________________________________________
     

           
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সুব্রত দাস
গরিফা, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬,
জেলাঃ উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ,
ইমেইলঃ sd8069837@gmail.com





          
          




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রবন্ধ ।। স্বদেশ পর্যায়ের গানে রবীন্দ্রনাথ ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। স্কুলের ঘন্টা ।। ইমরান খান রাজ

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (প্রথম অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। আমি কোথায় পাবো তারে ।। জয়শ্রী সরকার

ছড়া ।। পুজোর ধুম ।। গোবিন্দ মোদক

ছড়া ।। সত্যজিৎ রায় ।। অসীম মালিক

ছড়া ।। ছোট নদী ।। দীপঙ্কর বেরা

ছড়া ।। ভুলভাল ।। টুম্পা মিত্র সরকার

ছোটগল্প ।। ভুলুর ভুল ।। কার্ত্তিক চন্দ্র পাল

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

ছড়া ।। ভুলভাল ।। টুম্পা মিত্র সরকার

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। বর্ষা নেমেছে ওই গাঙে ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

ছড়া ।। ভুতুড়িয়া ।। বিবেকানন্দ নস্কর

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২