Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। তিনটি কবিতা ।। সুব্রত দেবনাথ

তিনটি কবিতা

 সুব্রত দেবনাথ 

 

                                                                   

                                                                              

১. সূর্যাস্ত

 
ধরতে পারিনি বিকেলটাকে, সূর্য  আজও অস্ত গেল !
তুলসী তলার প্রদীপ জ্বেলে, রাতের আঁধার নামিয়ে এলো। 

মাঠের খেলা হয়নি যে শেষ, আর কিছুক্ষণ থাকলে হতো, 
হাঁক পরেছে মায়ের এবার, ইস্ ! মা যদি তা বুঝতে পেত । 

বন্ধুরা সব ছুটছে বাড়ি, ওদের মায়ের ডাক পরেছে ।
সূর্যী মামা সুধাই তোমায়, কেন যে যাও অস্ত মিছে? 

কাল সকালে আসবে তুমি,  আর কিছুক্ষণ সময় নিয়ে -
সখ যে আমার হয় না পুরণ, এইটুকুনি সময় দিয়ে।


                                                                                    


২. সদ্যজাত আমি 

আকাশ আমার নয়ন ভরা 
বাতাস ভরা বুক,
চিত্তে আছে সর্বদা মোর 
বিরাজিত সুখ ।
সুখে থাকি হাসি মূখর,
দুঃখেতে ক্রন্দন 
মায়ের ক্রোড়ে আমি হলাম 
সোনার নন্দন ।
সোনা মনা বলে আমায় 
সবাই নেয় ক্রোড়ে, 
তাদের কথা শুনে আরও 
হাসছি আমি জোড়ে ।
মাসি পিসি এসে আমায় 
দিতেন ঘুমিয়ে 
ছোট্ট কোনো দুঃস্বপ্ন 
তুলতো জাগিয়ে !
ওঁ - আঁ করে কাঁদতাম আমি 
ঘুমটি ভাঙ্গা-র পরে
ছুটে এসে মা আমায় 
তুলতো তার ক্রোড়ে ।
আমার চোখে ভাঙ্গলো তখন 
ঘুম পাড়ানি স্বপন 
মায়ের ক্রোড়ে পেলাম আমি
স্বর্গের-ই যতন।



                                                                          


৩. বৃষ্টি এলো

আয়রে সবাই বৃষ্টি এলো 
আয়রে সবাই ভিজি, 
আজ আমরা সব ভুলে যাই 
বকুক যতই মা,দিদি আর পিসি।
ভিজিয়ে দিক রাস্তা-ঘাট
ভিজিয়ে দিক দেহ,
মিটবে এবার যত আছে
 সূর্যের দাবদাহ।
ঘরের কোণে জল জমেছে 
ভিজছে ব্যাঙের দল,
কাগজের নৌকায় ভাসিয়ে দেব 
গ্রীষ্মের ফুল,  ফল।
মিটবে বুঝি মাটির তৃষ্ণা 
বর্ষার জলে ভিজে,
ভয় রয়েছে সবার মনে 
প্লাবিত না হয় শেষে।
 _______________________________________



সুব্রত দেবনাথ 
তুফানগঞ্জ, কোচবিহার, পঃবঃ-736159

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। খোকার সাধ ।। সৌপর্ণী রায়

কবিতা ।। প্রকৃতির রূপ ।। ইন্দ্রজিৎ হালদার

ছোটোগল্প ।। ইচ্ছে পূরণ ।। রঞ্জন ব্যানার্জী

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

মাসের পছন্দ

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। আকাশ ছোঁয়ার স্বপ্ন ।। অনিরুদ্ধ ঘোষাল

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

গল্প ।। ভূত দাদু ডিডিং হো ।। আরজু মুন জারিন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। মায়ের আদর ।। সমর আচার্য্য

ছড়া ।। চান রাতে ।। ইলিয়াস পাটোয়ারী

ছড়া ।। স্বর্গসুখ ।। দীনেশ সরকার

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২