Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ ও সূচীপত্র ।। 23rd issue: August 2023

 

 
 
সম্পাদকীয়
বর্ষার দিনগুলোতে সকলে ভালো আছো নিশ্চয়ই।পড়াশোনার ফাঁকে ফাঁকে গরম তেলেভাজা, ভুতের গল্প, ছড়া, ধাঁধা এসবের সঙ্গে আনন্দে আছো আশাকরি। আর আগস্ট মাস মানেই স্বাধীনতা দিবসের সেই গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জন্য তোমরা বক্তৃতা, গান, কবিতা এসবে অংশ নিয়েছ অনেকেই। এই স্বাধীনতা সমগ্র দেশবাসীর কাছে গর্বের, এবং সম্মানের। ইতিহাসে তোমরা নিশ্চয় পড়েছ যে, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক বীর শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতবর্ষ ইংরেজদের প্রায় দুশো বছরের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে। এই স্বাধীনতার অনুভব কেমন তাঁরাই বুঝেছেন, যাঁরা পরাধীনতার শিকলে বাঁধা থেকেছেন দীর্ঘদিন। তবে তোমরা এটুকু তো বুঝতে পারো যে, স্বেচ্ছায় দেশের জন্য মৃত্যুবরণ সহজ নয়। কতখানি যন্ত্রণা পেলে তা থেকে মুক্তি পেতে মৃত্যুকেও তুচ্ছ মনে হয়! সে যন্ত্রণা থেকে আমাদের যাঁরা মুক্ত করে গেছে তাঁদের তাই ভোলা যায় না। তোমাদের মত অল্প বয়সেই দেশের জন্য মৃত্যুকে হাসিমুখে বরণ করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। যে বয়সে তোমরা আজ স্বাধীনভাবে পড়াশুনো, খেলাধুলো করছো সেই বয়সেই তিনি দেশের স্বাধীনতার ভার মাথায় নিয়েছিলেন। ভাবা যায়!  আমাদের দেশের এই রকম কত বিপ্লবী সন্তানের সংগ্রামের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। নেতাজী, মাতঙ্গিনি, গান্ধীজী, ভগৎ সিং -এঁদের মত প্রতিটি বিপ্লবীর জীবন যেন এক একটা রোমহর্ষক গল্প। তাঁদের এই বিপ্লবগাথা পড়ে দেখো, শিহরণ জাগানো সেসব গল্প। তাঁদের জীবনকাহিনী তোমাদের দুর্দম সাহসিকতা, স্বদেশপ্রেম আর কর্তব্যনিষ্ঠায় অনুপ্রাণিত করবে। তাই ক্লাসের পড়াশুনার সাথে এই বিপ্লবীদের গল্প, স্বাধীনতার ইতিহাসটা পড়ে দেখো। 
আজ স্বাধীন দেশে আমাদের আর এতখানি ত্যাগের দরকার হয়তো নেই, কিন্তু দেশকে ভালোবাসাটা দরকার। আর নিজের কাজকে সততা নিষ্ঠা সহকারে করলে, আমাদের চারপাশের দুর্গতদের ভালোবেসে সেবা করলেই দেশকে ভালোবাসা হয়।

দেশের প্রতি ভালোবাসা তোমাদের দৃঢ় হোক।সম্প্রতি চাঁদে চন্দ্রযান -৩ অবতরন করেছে চাঁদের মাটিতে। এর জন্য সারা বিশ্বের কাছে ভারতীয় বিজ্ঞানীদের জয় জয়কার। ভবিষ্যতে তোমাদের মধ্যেই কেউ কেউ ভারতের মাহাকাশ গবেষণাকে আরও উঁচুতে নিয়ে যাবে। তোমরাই তো ভবিষ্যৎ ভারতের মূল কাণ্ডারী, তোমাদের হাত ধরেই ভারত জগৎ-সভায় শ্রেষ্ঠ আসন পাবে।

    শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
৩১শে আগস্ট, ২০২৩
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 প্রচ্ছদ-চিত্র: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
-------------০০০------------- 
 

সূচিপত্র

 

 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

ছড়া ।। খোকাবাবু ।। মেশকাতুন নাহার

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। চিরশত্রুতার জন্ম ।। নিরঞ্জন মণ্ডল

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২