Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। এই ছেলেটা ।। রাণা চ্যাটার্জী

এই ছেলেটা

রাণা চ্যাটার্জী 


এই ছেলেটা ভেলভেলেটা কোথায় রে ঘর তোর,
দিবারাত্রি সহযাত্রী পথে কাজেরই তোড়জোড়।
ভোর থেকেই চায়ের দোকান এঁটো বাসন কাপ, 
নীতি প্রণেতা বড়াই করে শিশুশ্রম নিপাত যাক।।

প্রায়ই দেখা পাই ঝাড়ু হাতে বসে স্টেশন চত্বর
ক্লান্ত-মলিন মুখ দেখি সব তবুও পালাই সত্বর।   
সর্বনাশা আফিম নেশা হয়ে কাটছে  ঘুনপোকা,  
বড়লোক ঘরে তোয়াজে পালিত হচ্ছে খোকা।।

কেউ বলে না,"আয় খাবি আয় আমার সাথে চল, 
নতুন এক জীবন দেব,থামবে কষ্টের কোলাহল"।
হকার সাজে কখনো দেখি জুতো পালিশ ক্রিম, 
পাল্টে দেবার স্লোগান নেতার মিথ্যা ঘোড়ার ডিম।।

এই ছেলেটা ভেলভেলেটা তুই পেপারও বিক্রেতা, 
অ-আ-ক-খ পড়তে পারলে এক দারুণ সজীবতা।  
মোড়ের মাথায় গণধোলাই সাইকেল যেদিন চুরি  
হ্যাঁরে ছেলে সঙ্গদোষে তাবলে,এ কাজ বিচ্ছিরি।।

ভোরথেকে রেললাইনে পিঠে কাগজ কুড়ানো বস্তা 
হ্যাঁ রে তুই স্বপ্ন দেখিস , জীবন নয়কো মোটে সস্তা।  
বাড়ি ঘরদোর,আবাসনে তুই রাজ মিস্ত্রির লেবার,
বলতো ছেলে মা-বাবার আদর পেয়েছিস  কবার?

গাড়ি মেকানিক সেখানেও,কোন কাজ নয় ফ্যালনা 
গার্জেন ও ছাদের অভাব, জীবন তাবলে খেলনা!
নাই বা পেলি উপদেশ বাণী সামলে থাকিস নিজে  
স্বার্থপর এ  সমাজ যাপন জিলাপির প্যাঁচ ভাঁজে।

আলো আঁধারি দোলাচলে ভালো কাটুক রে তোর, 
প্রার্থনা শুধু পঙ্কিল এ সমাজ না বানাক জোচ্চোর।
   
=========
রাণা চ্যাটার্জী 
বিবেকানন্দ কলেজ মোড়
পোস্ট - শ্রীপল্লি 
পূর্ব বর্ধমান
713103

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া ।। ছড়ায় ছড়া ।। ডাঃ তারক মজুমদার

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২