Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

দুটি কবিতা ।। হারান চন্দ্র মিস্ত্রী



কাকতাড়ুয়া   

হারান চন্দ্র মিস্ত্রী  

   
কাকতাড়ুয়া দেখেছ কেউ ক্ষেতে, 
প্রত্যেকদিন বিদ্যালয়ে যেতে? 
হাঁড়ি মাথায় ছেঁড়া জামা গায়ে
খাড়া থাকে নিত্য সে এক পায়ে। 

হয়তো তোমরা ভয় পেয়ে যাও দেখে, 
যাচ্ছে কারা সে কি হিসাব লেখে?
মেটেহাঁড়ির মাথায় আঁকা চোখে
পুতুলটিকে দেখে কেন লোকে? 

এখান বসে দিলাম আমি লিখে,
নজর যাবে কাকতাড়ুয়ার দিকে। 
বিদ্যে তোমায় দিচ্ছি বলে শোনো, 
হাঁটা-চলার ক্ষমতা নাই কোনো।

ইঁদুর-পাখি ক্ষেতের ফসল লোটে, 
কেমন করে চাষির আহার জোটে!
চাষির বন্ধু কাকতাড়ুয়া রেগে 
পাহারা দেয় দিনে রাতে জেগে। 

কাকতাড়ুয়ার মাথায় বসে রাতে, 
পেঁচা ইঁদুর ধরে সাথীর সাথে।  
শিশু তাকে দেখে ভয়ে মরে, 
কাকতাড়ুয়া কারো কে না ধরে।

ফাগুন বেলায়

হারান চন্দ্র মিস্ত্রী 


আম বাগানের চারিধারে 
সুবাস গেছে ভরে,
ডালে বসে কুহূতানে 
কোকিল ডাকে জোরে।

পাড়ার খোকা নকল করে 
ডাকে কোকিল সুরে, 
হারাহারি আওয়াজ তাদের 
ধাইছে বহু দূরে। 

ফুলের বাগে ঢুকে খুকু 
অবাক চোখে দেখে, 
মৌমছিরা খাচ্ছে মধু 
ফুলের বক্ষ থেকে। 

দখিন হাওয়ায় দোল খেয়ে যায় 
শিরীষ গাছের শাখা, 
শালিক পাখির বাসায় সেথা
ডিম রয়েছে রাখা। 
 
কৃষ্ণচূড়ার ডালে ডালে 
লাগল ফুলের মেলা, 
ফাগুন মাসে পলাশ বনে 
কাটছে সারাবেলা।  
 
============
 
 
হারান চন্দ্র মিস্ত্রী,  গ্রাম-আমতলা, পো:-আমতলা, থানা-ক্যানিং, জেলা-দক্ষিণ 24 পরগনা, 
পিন-743337


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ছড়া দাদুর ছড়া।। রণেশ রায়

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া ।। ছড়ায় ছড়া ।। ডাঃ তারক মজুমদার

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২