Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রবন্ধ ।। রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম ।। আরতি মিত্র

Rabindranath Tagore birth anniversary: 10 profound quotes of the Nobel  laureate

রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম

আরতি মিত্র 


বাস্তব জগৎ ও জীবনের মধ্যেই কবি যখন তাঁর চির আকাঙ্ক্ষিত সৌন্দর্যের সন্ধান পেলেন তখন এই জগৎ ও জীবনের একটা অতি প্রবল সৌন্দর্যানুভূতি তাঁকে গ্রাস করলো। তিনি বিশ্বপ্রকৃতি ও বিশ্বমানবের সঙ্গে তাঁর একাত্মতা অনুভব করে ঐ সৌন্দর্য আকন্ঠ পান করতে চাইলেন। তখন তিনি প্রবল সৌন্দর্য পিপাসায় জলস্থল,অন্তরীক্ষে নিজেকে পরিব্যপ্ত করে দিয়ে সৌন্দর্য উপভোগের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। 
এই সুতীব্র আকাঙ্ক্ষা ও গভীরতর পিপাসা কবির প্রকৃতিপ্রেমের উৎস। বারবার কবির বিভিন্ন কবিতায় কবি  তারই পরিচয় দিয়েছেন।
        সোনার তরী  কাব্যের "বসুন্ধরা " কবিতায় কবি সারাবিশ্বের মধ্যে নিজেকে প্রসারিত ও মিশ্রিত করে দিয়ে জলস্থল , অন্তরীক্ষের সৌন্দর্য উপভোগ করার জন্য আকুল হয়েছেন। সৌন্দর্য পিপাসার এ এক অদ্ভুত প্রকাশ। 
        তৃণগুল্ম গাছপালা নদনদী পাহাড় পর্বত মেঘ বৃষ্টির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে তিনি নিবিড় বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে চেয়েছেন। বিভিন্ন দেশের,বিভিন্ন জাতির অস্তিত্বের মধ্যে প্রবেশ করে সেই  পারিপার্শ্বিকের মধ্যে জীবনকে উপলব্ধি করতে সর্বদাই একান্ত উৎসুক থাকতেন। তাঁর কবিতায় তারই প্রমাণ পাওয়া যায় --
  " ইচ্ছা করে , বার বার মিটাইতে সাধ
    পান করি বিশ্বের সকল পাত্র হতে 
    আনন্দমদিরাধারা নব নব স্রোতে।।"
    কবি বলেছেন,  বসুন্ধরার সঙ্গে তাঁর নাড়ীর যোগ, জন্মজন্মান্তরের নিবিড় পরিচয়, একদিন তিনি তার সঙ্গে এক আত্মা, এক দেহ হয়েছিলেন --
      " আমার পৃথিবী তুমি 
বহুবরষের। তোমার মৃত্তিকা-সনে 
আমারে মিশায়ে লয়ে অনন্ত গগনে
অশ্রান্ত চরণে করিয়াছ প্রদক্ষিণ 
সবিতৃমন্ডল অসংখ্য রজনীদিন
যুগযুগান্তর ধরি ; আমার মাঝারে
উঠিয়াছে তৃণ তব , পুষ্প ভারে ভারে
ফুটিয়াছে , বর্ষণ করেছে তরুরাজি 
পত্রফুলফল গন্ধরেণু।"
        
         যে ঐশ্বর্য, প্রাচুর্য ও সৌন্দর্যের প্রাণরসধারা ধরিত্রীর বক্ষ থেকে নিঃসারিত  হয়ে ফুলপুষ্প, তরুলতা, নদনদী, পর্বত, অরণ্যকে নিগূঢ় আনন্দরসে অভিষিক্ত করছে, সেই প্রাণশক্তিকেই কবি  সারাদেহমন দিয়ে অনুভব করতেন।
        তাঁর মনে হতো , একদিন তিনি জলে-স্থলে-আকাশে পরিব্যপ্ত হয়ে ছিলেন।  তাই এই রূপ-রসময় বিচিত্র ধরণী তাঁকে প্রবল বেগে আকর্ষণ করতো। তিনিও তাই তাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসার জন্য ব্যাকুল হতেন।
        সেই সৌন্দর্য, প্রাচুর্য , ঐশ্বর্যের ধারা বসুন্ধরার বক্ষে লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, কবি তার সঙ্গে যুক্ত হতে চাইতেন --
    " আমারে ফিরায়ে লহো
সেই সর্ব-মাঝে , যেথা হতে অহরহ 
অঙ্কুরিছে  মুকুলিছে মুঞ্জরিছে প্রাণ 
শতেক সহস্র রূপে ,  গুঞ্জরিছে গান 
শতলক্ষ সুরে ,উচ্ছ্বসি উঠিছে নৃত্য 
অসংখ্য ভঙ্গিতে ,প্রবাহি যেতেছে চিত্ত 
ভাবস্রোতে , ছিদ্রে ছিদ্রে বাজিতেছে বেণু;
দাঁড়ায়ে রয়েছ তুমি শ্যাম কল্পধেনু ;
তোমারে সহস্র দিকে করিছে দোহন
তরুলতা পশুপক্ষী কত অগণন
তৃষিত পরানী যত ; আনন্দের রস
কত রূপে হতেছে বর্ষণ ,দিক্  দশ
ধ্বনিছে কল্লোলগীতে।"

নিখিলের বিচিত্র আনন্দ কবি সকলের সঙ্গে এক হয়ে আস্বাদন করতে চাইতেন, বিশ্বপ্রকৃতির সঙ্গে এক আত্মা , এক দেহ হয়ে জীবনের অন্তহীন রসোপলব্ধির পিপাসা মেটাতে তিনি উৎসুক ছিলেন। কবি কীটপতঙ্গ, পশুপক্ষী, তরুলতা হয়ে যুগে যুগে জন্মে ধরিত্রীর স্তন্যরসসুধা পান করার জন্য ব্যাকুল ছিলেন। নবনব রূপে জীবনের নবনব আস্বাদ তিনি পেতে চেয়েছেন, জ্যেতিষ্কলোকে  তারায় তারায় নক্ষত্রে নক্ষত্রে বিচরণ করে তাদেরকে দেখার ও জানার আনন্দও  তিনি লাভ করে নব নব রসাস্বাদনের জন্য কবিচিত্তের এটাই ছিল দুর্নিবার আকাঙ্ক্ষা।

===================

Arati Mitra. 
267/3 Nayabad,Garia. 
Kolkata- 700094

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ছড়া দাদুর ছড়া।। রণেশ রায়

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া ।। ছড়ায় ছড়া ।। ডাঃ তারক মজুমদার

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২