Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 32nd issue: May 2024

 


প্রচ্ছদ-চিত্রঃ আরিয়ন বিশ্বাস

সম্পাদকীয়

মে মাসে এবার বেশ গরম পড়েছে। সূর্যের প্রখর তেজে চতুর্দিকে আগুন লেগেছে যেন। দিনগুলো খুব সাবধানে কাটিও তোমরা। অকারণে রোদে ঘোরাঘুরি কোরো না। 
        আশাকরি রবীন্দ্র জন্মজয়ন্তী বেশ আনন্দে পালন করছ সকলে।  স্কুলে তোমরা কে কী কবিতা গান বা নাটক করেছ জানিও। তাঁর লেখা গান কবিতা নাটক দিয়ে পালিত হয় তাঁর জন্মদিন -- এ যেন গঙ্গাজলে গঙ্গা পূজা। আসলে তাঁর মতো মহান কবিকে আর কী দিয়েই বা স্মরণ করতে পারি! শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে তিনি সমাদৃত। তাঁর লেখা গান আজ দুটি দেশের জাতীয় সঙ্গীত। সাহিত্য জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র একটা দিনের জন্য নয়, এই বিশ্ববরেণ্য মানুষটিকে আমাদের সবসময় স্মরণে রাখা উচিত। আমাদের জীবনের প্রতিটা মূহুর্তে তাঁর লেখা থেকে অনেক কিছু শিখতে পারি, তাঁর অনুভবের সাথে আমাদের  অনুভবকে মেলাতে পারি।  তোমরা রবীন্দ্র নাথের সৃষ্টি থেকে আরো সৃজনশীলতার রসদ সংগ্রহ করে নাও। প্রতিভার আরো বিকাশ হোক তোমাদের। বেশি বেশি করে লেখা ও আঁকা পাঠিও তোমাদের প্রিয় কিশলয় পত্রিকায়। সকলে সুস্থ থেকো, আনন্দে থেকো।

শুভকামনাসহ--
প্রিয়ব্রত দত্ত  কার্তিক চন্দ্র পাল
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর -ম্যাগ

সূচিপত্র 


  • রবীন্দ্রনাথ বিষয়ক লেখাগুচ্ছ

  • অন্যান্য বিষয়ের লেখাগুচ্ছ




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। রবি-কাহিনি ।। দীপক পাল

ছোটোদের পাতা ।। ছড়া ।। বৃষ্টি ।। সুনিস্কা চক্রবর্তি

ছড়া ।। স্বপ্ন ।। বিভাস গুহ

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

ছড়া ।। কবিপ্রণাম ।। রূপালী মুখোপাধ্যায়

ছড়া ।। বর্ষার গান ।। সুদীপ ঘোষ

কবিতা ।। কাছেই বারাণসী ।। হারান চন্দ্র মিস্ত্রী

ছড়া ।। যুদ্ধ ।। দিলীপ কুমার মধু

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

ছড়া ।। অভ্র নামে ছেলেটা ।। মহা রফিক শেখ

মাসের পছন্দ

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

কবিতা ।। সকালের ছোঁয়া ।। শাহীন খান

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

ছড়া।। ছেলেটা ।। ঊষা মল্লিক

নিবন্ধ ।। কবিতায় কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায়

ছড়া ।। ছোটনদী ।। নির্মল কুমার দে

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২