Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। ফাঁদ ।। প্রবোধ কুমার মৃধা



         ফাঁদ

       প্রবোধ কুমার মৃধা


     একটা শালিক চরতেছিল 
                  পাড়ের আশেপাশে।
     ঘাপ্‌টি মেরে ব্যাঙটি ছিল 
                      ঝোপের মাঝে বসে।
     নড়ন-চড়ন ছিল না তার 
                        যেন মৃত প্রায়।
     আপন মনে শালিকটি ও
                       ঘুরছিল নির্ভয়।
     সুযোগ যখন এল, বেটা
                      দুষ্টু কোলাব্যাঙ।
     কায়দা করে পুরল মুখে 
                       শালিকের এক ঠ্যাং।
      কাল বিলম্ব করল না আর 
                       লাফিয়ে পড়ল জলে।
     বাঁচার চেষ্টা করলে শালিক 
                            ডানা দুটি মেলে।
     পাখি দিচ্ছে জলে সাঁতার 
                         দেখে অবাক হয়ে
      দৌড়ে এল বড় দাদা 
                         ছাঁকি জালটা নিয়ে।
     ক্ষিপ্র হাতে জাল কাটিয়ে 
                         আনল যখন তুলে।
     খাদ্য-খাদক পড়ল ধরা
                         দাদার বুদ্ধি বলে।
     _______________________________


পূর্ব গাববেড়িয়া, পো ঢোষা, 
থানা: জয়নগর, দঃ২৪ পরগণা,
 পিন ৭৪৩৩৩৭,

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। রবি-কাহিনি ।। দীপক পাল

ছোটোদের পাতা ।। ছড়া ।। বৃষ্টি ।। সুনিস্কা চক্রবর্তি

ছড়া ।। স্বপ্ন ।। বিভাস গুহ

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

ছড়া ।। কবিপ্রণাম ।। রূপালী মুখোপাধ্যায়

ছড়া ।। বর্ষার গান ।। সুদীপ ঘোষ

কবিতা ।। কাছেই বারাণসী ।। হারান চন্দ্র মিস্ত্রী

ছড়া ।। যুদ্ধ ।। দিলীপ কুমার মধু

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

ছড়া ।। অভ্র নামে ছেলেটা ।। মহা রফিক শেখ

মাসের পছন্দ

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

কবিতা ।। সকালের ছোঁয়া ।। শাহীন খান

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

ছড়া।। ছেলেটা ।। ঊষা মল্লিক

নিবন্ধ ।। কবিতায় কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায়

ছড়া ।। ছোটনদী ।। নির্মল কুমার দে

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২