Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। দুগ্গা মাগো তোমায় বলি ।। জয়শ্রী সরকার

Top 55+ Durga Puja ( দুর্গা পূজা ) Wishes in Bengali 

দুগ্গা মাগো তোমায় বলি

জয়শ্রী সরকার

শরৎ মানেই সুনীল আকাশ সাদা মেঘের ভেলা
সেই ভেলাতেই দুগ্গামায়ের মর্ত্যে আসার পালা !

সাদা মেঘের ভেলায় বসে দুগ্গা মা যে আসে
অয়েকটা দিন আম-বাঙালি আনন্দেতে ভাসে !

দুগ্গা মাগো তোমায় বলি প্রতিবারের মতো
দূর করো মা সবহারাদের দুঃখ-দৈন্য যত !

স্বর্গসুখটা কোথায় আছে কেউ কী জানি মোটে?
দুগ্গা এলেই সবশিশুরা মনের সুখে ছোটে !

কষ্ট কত হচ্ছে মাগো, লেখাপড়াই লাটে
কেমন করে মন বসবে এ মন সত্যিকারের পাঠে ?

তাই তো তোমায় বলছি মাগো ওদের হয়ে আমি
সবশিশুদের রক্ষা করো, এই আশিসই দামি !

ওরাই এখন সবচে' অনাথ অভিজ্ঞতাই বলে
রক্ষাকবচ সঙ্গে এনো মর্ত্যে আসার ছলে !

তোমার আশিস পেয়ে ওরা ছুটবে সারা আকাশ
নীলপরিদের মতো উড়ে লুটবে সুখের বাতাস !
_________________________________
 
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়