Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খামখেয়ালী ।। হারাধন ভট্টাচার্য্য

Food for Healthy Brain | Five best foods for a healthy brain dgtl -  Anandabazar 
খামখেয়ালী
হারাধন ভট্টাচার্য্য

দম্ যদি নিতে চাও
চ'লে যাবে দম্ দম্,
দুম্ ক'রে দুমকাতে
যেও নাকো হরদম্ ।
পানায় ভরা পানাগড়
চান্ করলেই সর্দি,
শক্তি পাবে শক্তিগড়ে
ব'লে গেছে বড়দি।
শিয়ালদহে শিয়াল কোথা
ডাহা মিথ্যে কথা,
সত্যি কথা বলব কি আর
ভাঙবে লোকে মাথা।
উড়ে যদি যেতে পারো
চ'লে যেও সিউড়ি,
বোলপুরে রবি কবি
দেখে এসো দৌড়ি।
যেতে পারো মায়াপুর
ঝালাপালা লাগে যদি সংসারে ,
সব মায়া কেটে যাবে
বলো যদি --"হরে কৃষ্ণ হরে হরে"।
বুড়োকর্তার এই ছড়ার ছলে
নাই কোনো হেঁয়ালি,
কথায় কথায় বাঁধন দিয়ে
লিখে দিলাম খামখেয়ালী ।।

_____________________

 


হারাধন ভট্টাচার্য
মির্জাপুর,বর্ধমান সদর
পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ।
পিন --713102


 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়