Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। পূজোর প্ল্যান ।। দীপক পাল


শুভ মহালয়া আজ - দৈনিক আজাদী 
পূজোর প্ল্যান 
 দীপক পাল

শরতের ঘোর নীল আকাশে দুধ সাদা মেঘ ভাসে
তার সাথে সব কাশফুলেরা হাওয়ার দোলায় হাসে।
বাতাসেতে ভেসে বেড়ায় শিউলি ফুলের গন্ধ
কৈলাস হতে দুগ্গা মা রওনা দেবেন নেই তাতে সন্দ।
পূজোর গন্ধ ভেসে বেড়ায় হাওয়ায় চতুর্দিকে
নতুন কাপড়  পড়ে সবাই দেখতে যাবে মাকে।
মহিষাসুর বধ করে মা আসছেন চেপে ঘোড়ায়
ফিরবেনোতো ঘোড়ায় চেপে ছত্রভঙ্গ কোথায়?
সেটা যেনো না হয়গো মা ওই পূজো কটার দিন
বছর ভর প্ল্যান করি মা ঘুরবো পূজোর দিন।
ঘুরে ঘুরে দেখবো ঠাকুর সকাল থেকে সন্ধ্যে
সন্ধ্যারতি দেখবো এবার নাচবো ঢাকের ছন্দে।
এমনি করে কাটাবো মোরা ওই পাঁচ পাঁচটা দিন
ষষ্ঠী থেকে দশমীতে বাজবে সুরের বীন;
সানাইয়ের সুরে সুর মিলিয়ে চলবে দুর্গোৎসব
সর্ব ধর্ম সমন্বয়ে কাটবে মহোৎসব।

_____________________________________  

দীপক পাল,
ডায়মন্ড হারবার রোড,
কলকাতা - 700104
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়