Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খাওয়ার ভুলে ।। রঞ্জিত বিশ্বাস




খাওয়ার ভুলে
রঞ্জিত বিশ্বাস



দুটি ছাগল করছে খুব গল্প স্বল্প মাঠে
বড্ড সুখেই এখানে তাদের দিন কাটে।
সম্পর্কে তারা হলেন বেআইনি স্ত্রী স্বামী
ব্যাপারটি সবাই জানে ব্যাতিক্রম আমি।
স্বামী বললো একটা কথা জানতে আমি পারি?
আছে কেন তোমার গালে পাঁঠার ন্যায় দাড়ি?
স্ত্রী বললো একদিন আমি স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে
খাদ্য ভেবে কিছু বড়ি পুরেছি যে মুখে
সেদিন  আমি করেছি বিরাট একটা ভুল
ওসব বড়ি গজাতো টাকে প্রচুর চুল।
আমার টাক না থাকায়, চোয়ালের নীচে
গজিয়েছে চুল থুতনিতে ,কথাটা নয় মিছে।
ছাগল তুমি পুরুষ ,লোকে বলে পাঁঠা
তোমার কেন চোয়ালে দাড়ি গুলো ছাঁটা?
উত্তরে বললো পাঁঠাটি  আমি খুব পস্তায়
খাবার আমি খেয়েছি  যা ছিল বস্তায়
দোকানদার  করেছে চেষ্টা থামানোর
বস্তায় ছিল সাবান ক্রীম দাড়ি কামানোর।
মহা লোভে সেদিনের ভুল করার জন্য
চোয়াল থেকে দাড়ি গুলো হয়েছে নিশ্চিহ্ন।
_____________________________

গ্রাম চাঁদপুর
পোস্ট বিজয়পুর
জেলা নদিয়া

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়