Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। আমার ছড়া ।। শক্তিপদ পণ্ডিত


গ্রামীণ খেলাধুলা: শিশুর বিকাশ ও পৃষ্ঠপোষকতা – শেয়ার বিজ 
 আমার ছড়া
শক্তিপদ পণ্ডিত

আমার ছড়া চু-কিৎ-কিৎ বউ বাসন্তী খেলা,
আমার ছড়া চপ-পাঁপড় উল্টোরথের মেলা।
আমার ছড়া রাক্ষস-খক্কস আর রুপোর কাঠি,
আমার ছড়া সবুজ-শ্যামল অজপাড়া গাঁ-টি।
আমার ছড়া আমের কুশি নুন-লঙ্কা মাখা,
আমার ছড়া আলতা পায় হাতে সিঁদুর শাঁখা।
আমার ছড়া ভূত-পেত্নী শ্যাওড়া গাছের ডালে,
আমার ছড়া ধানের চাষ চাষীর লাঙল ফালে।
আমার ছড়া চাঁদের বুড়ি চাঁদে চরকা কাটে,
আমার ছড়া শিশুর দল বিকেল হলে মাঠে।
আমার ছড়া শাপলা শালুক জল থৈ থৈ বিলে,
আমার ছড়া রুই কাতলা ছোঁ মেরে নেয় চিলে।
আমার ছড়া টাপুর টুপুর ঝড় বৃষ্টির রাতে,
আমার ছড়া শিউলি ফুল গন্ধ ছড়ায় প্রাতে।
আমার ছড়া শরৎ-শশী পুব আকাশের মাঝে,
আমার ছড়া আগমনী আলোর বেণু বাজে।
_________________
 

শক্তিপদ পণ্ডিত
৭৬/১এ/২, ব্রাহ্ম সমাজ রোড,
বেহালা, কলকাতা ৭০০০৩৪


 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়