Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। শরৎ চাঁদ ।। তপন মাইতি

শরৎ চাঁদ 
তপন মাইতি

দুর্বা শিশির শুনতে পাচ্ছো?
একটু দেখ চেয়ে 
পেঁজা তুলোর মেঘ যে চাচ্ছো ?
শারদীয়া মেয়ে?

মেয়ের মনে যাচ্ছে ভেসে 
মেঘ বালিকার বাড়ি 
জোড়া শালিক উড়ে এসে 
বসল নীলার শাড়ি। 

শিউলিফুল দেখতে হবে 
আমলকী মন কাঁপন 
ছাতিম সুবাস ছোঁবে কবে?
মনের মত যাপন?

শরৎ মুখর কাশের বনে 
ঢ্যাং ক্কুড়াক্কুড় বাদ্যি 
পুজোর গানটা বাজল মনে 
আছে তোমার সাধ্যি। 

কথার কথা বলছি না যে 
না শুনলে হয় আড়ি 
যেখানে মেঘ সেথায় সাজে 
চাঁদ দেখি না ভারি। 

চাঁদের দুঃখ মেঘের আড়াল 
জ্যোৎস্না কেমন দেব?
জীববিদ্যায় জাগল বনচাঁড়াল 
ভালবেসে নেব।

মেয়ের মনে শরতের চাঁদ
শরৎ কথার মত 
তোমার হাতে আমার যে হাত 
পদ্ম ফোটা যত। 

কদিন আগে বর্ষা গেল 
দুর্গম উত্তাল নদী 
চাঁদের ছোঁয়া প্রথম পেল 
চাঁদটা পেতাম যদি....
_________________

তপন মাইতি
পশ্চিম দেবীপুর; মৈপীঠ কোস্টাল
দঃ২৪পরগণা; পশ্চিমবঙ্গ।


 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়