Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। অন্তরে বাহিরে ।। আরতি মিত্র

 

অন্তরে বাহিরে

আরতি মিত্র

      " ও মা, মা "
এক নিঃশ্বাসে বুবুন মাকে ডেকেই যাচ্ছে --
" কি বলছিস বল,
সকাল সকাল তোর কি হলো বলতো?
ছিষ্টির কাজ পরে আছে --
আর পারি না বাবা,
মাঝে মাঝে কি যে হয় ছেলেটার;"
" মা তুমি কি জানো কাকেরা না এখন  কা কা করে ডাকে না !"
 " তবে কি বলে ডাকে ?
সকালবেলা আমার মাথাটা খারাপ না করে তুই ছাড়বি না বল ,"
"সত্যিই গো  আমি নিজের কানে শুনেছি ,"
কাজ সারতে সারতেই বুবুনের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে --কি করবে যা নাছোড়বান্দা ছেলে।
" কি শুনেছিস আর কি দেখেছিস বল--"
" জানো মা  আমাদের বাড়ির বাগানে ঐ যে বড় গাছটা ওখানে না কাক বাসা করেছে জানো !"
"ও হরি  তা আমি কি করবো?
গাছে তো পাখির বাসা থাকবেই এ আর কি নতুন কথা, একথা বলার জন্য তুই আমার পেছন পেছন ঘুরছিস!"
বুবুনের মনের ভেতর শুধু অসীম কৌতূহল, সেও মাকে ছাড়ছে   না। ওদিকে মায়েরও সংসারের দায়িত্ব। কি আর করা, ছেলেকে তো নিরুৎসাহিত করতে পারেন না। তাই শুনতেই হবে বুবুনের কথা।
"বল বাবা বল শুনছি , "
" কাক যে বাসা তৈরী করেছে ওখানে তো কাকের ছানারাই  থাকবে বলো?"
" তোর বক্তব্য কি এবার খুলে বল তো --"
" ওদের বাড়িতে আমি অনেক রকম ডাক শুনেছি জানো, শুধু তো 'কা কা' ই শোনার কথা তাই না? কিন্ত আমি শুনেছি ' কুহু কুহু 'ডাক, কি আশ্চর্য না মা?" 
মা বললেন , "কিছুই আশ্চর্য নয় --কোকিলরা কষ্ট করে আর বাসা বাঁধে না,যখন ডিম পাড়ার সময় হয় , তখন কাকের  বাসায় গিয়ে ডিম পাড়ে।"
বুবুনের চোখ তো ছানাবড়া হয়ে গেল। ছেলের  অবস্থা দেখে মায়ের খুব হাসি পেলো , যা হোক করে হাসি আড়াল করে বলতে লাগলো ,
"কাক কিন্ত বুঝতে পারে তা সত্ত্বেও নিজের ডিমের সঙ্গে একই সঙ্গে তা দিতে থাকে; যখন বাচ্চা ফুটে বেরোয় ,
তখন তাদের খাবার নিয়ে এসেও নিজের বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খাওয়ায় ;"
 " মা কাক খুব ভালো --বুঝতে পেরেও ওদের তাড়িয়ে দেয় না বলো ; পাখিদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি  তাই না মা ?"
 " তা তো নিশ্চয়ই -- সবার থেকেই শেখার আছে "
 " দেখো ,  মা কাক যদি ওদের তাড়িয়ে দিত তাহলে আমরা বসন্ত কালে এতো মধুর গান কি করে শুনতাম?
কোকিল ছাড়া বসন্ত তো অপূর্ণই থাকতো তাই না ?"
  এবারে অবাক হবার পালা বুবুনের মায়ের। এইটুকু ছেলের কি  ভাবনা! 
   মা বললেন , " খুব যে পাকা পাকা কথা বলছিস ,"
  " সত্যিই তো বলছি, কাকের মনটা কতো বড়ো বলো? সবাই  কি এমন হয় গো -- যেমন তুমি আমাকে যত্ন করছো ,কারণ আমি তোমার ছেলে তাই তো? তুমি কি পাড়ার ছেলেদের আমার মতো যত্ন করবে ?"
মা বললেন ,  " বুবুন এবার আমাকে ছেড়ে দে , তুই  তো সব জেনে গেছিস।"
  মায়ের বোধহয় আরও  অনেক কিছুই জানা বাকি  ছিল -- ছোট্ট বুবুন এতো সুন্দর কথা বলতে পারে?
   " মা, কাককে আমরা অপছন্দ করি তাই  না? তার ডাকটা খুবই খারাপ। কিন্ত মনটা কতো উদার! বাইরেটা সব নয়, মনের ভেতরটা যার সুন্দর সেই সত্যিকারের সুন্দর। "
_______________________________________________________________________________________

আরতি মিত্র

267/3 নয়াবাদ, গড়িয়া 
কোলকাতা 700094
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। সপ্তচত্বারিংশ সংখ্যা ।। অক্টোবর ২০২৫

ছড়া ।। সোনা ব্যাঙের বিয়ে ।। সামসুন্নাহার ফারুক

প্রবন্ধ ।। হিন্দু শাস্ত্রে মা দুর্গা ও তার পরিবার এবং তার বাহনদের গুরুত্ব ।। অভিজিৎ দত্ত

ছড়া ।। তিনি আমার শিক্ষাগুরু ।। ইলিয়াস পাটোয়ারী

ধারাবাহিক গল্প-সিরিজ ।। ঢোলগোবিন্দের কড়চা ।। পর্ব ১ ।। অরুণ চট্টোপাধ্যায়

ছড়া ।। সেদিন ভোরে ।। বদ্রীনাথ পাল

প্রবন্ধ ।। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ।। সুবীর ঘোষ

কবিতা ।। রবিঠাকুর আমার ।। আরতি মিত্র

মাসের পছন্দ

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভারতের মানিক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সুচিপত্র ।। 37th issue: December 2024

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। আমাদের রবি ।। অজিত কুমার জানা

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। ভরা বর্ষায় ।। আসগার আলি মণ্ডল

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 20th issue: May 2023,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২