Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। টাকার গাছ ।। শংকর ব্রহ্ম


[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] 

টাকার গাছ

শংকর ব্রহ্ম


আমরা খুব গরীব হলে কি হবে?

মনটা আমার মোটেই গরীব নয়। চালচলনও বোহেমিয়ান।

সেদিন ছিল বুদ্ধ পূর্নিমা। মাঝরাতে ঘুম ভেঙে দেখি,বাইরে থৈ থৈ জ্যাোৎস্না।জানলার বাইরে দাঁড়িয়ে এক নীলপরী। আমার দিকে তাকিয়ে

মিটমিট করে হাসছে। আমি তাকাতেই, সে আমাকে হাতের ইশারায় কাছে ডাকলো। আমি জানলায় গিয়ে দাঁড়াতেই, সে কাছে এগিয়ে এলো আমার।

বলল,চলো যাবে আমার সাথে।

আমি বলরাম, কোথায়?

-আমাদের দেশে

- কি আছে সেখানে?

- গেলেই দেখতে পাবে সব

- কি করে যাব আমি,আমার তো তোমার মতোন ডানা নেই

- আমি আমার ডানায় বসিয়ে নিয়ে যাব

- বেশ যাব

আমি রাজী হয়ে গেলাম তার কথায়।তার ডানায় চড়ে গেলাম তাদের দেশে।

সেখানে সব পরীরা আমায় দেখতে এলো, যেমন আমরা চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখতে যাই,তেমন।আমায় নিয়ে তা'রা অনেক

হাসি মস্করা করলো।পরে তা'রা আমাকে নিয়ে গেল তাদের রানীর কাছে।রানী আমাকে কাছে পেয়ে, গা হাত পা আলতো করে ছুঁয়ে,পরে টিপেটাপে দেখলো।

তারপর একটা সোনার পাত্রে সোমরস পান করতে দিলো আমাকে ।সেটা পান করার পর আমি ভুলে  গেলাম যে আমি মানুষ।শরীরটা কেমন হাল্কা

ফুরফুরে লাগছিল।মনে এলে বসন্তের জোয়ার।

পরীরা আমাকে ঘিরে নাচতে শুরু করলো।

রানী হাততালি তাদের উৎসাহ দিতে লাগল।আমিও তাদের সঙ্গে নাচতে শুরু করলাম।ব্রেক ডান্স,ডিসকো ডান্স,বল ডান্স কত রকম নাচ নাচলাম।সে বলার নয়।

তারা মুগ্ধ হয়ে আমার নাচ দেখতে লাগল।

সকলেই একবাক্য স্বীকার করল,তা'রা কখনও এ'রকম নাচ দেখেনি।

রানী খুশি হয়ে, আমাকে তার 'রানী প্রাসাদ' ঘুরিয়ে দেখালো।এক স্বর্গরাজ্য যেন।সবকিছুই সোনার।

হীরে মানিক দিয়ে মোড়ানো থামগুলো।তা'তে লতিয় উঠেছে কতগুলো লতানো গাছ।

দেখতে অনেকটা মানিপ্লান্টের মতো।রানী তার থেকে একটা গাছ তুলে নিয়ে আমাকে উপহার দিলো।

তারপর নীলপরীকে ডেকে বলল,আমাকে আমার দেশে ফিরিয়ে দিয়ে যাবার জন্য। নীলপরী তার নির্দেশ মতো আমাকে দেশে ফিরিয়ে দিয়ে গেল। সেই গাছটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম।

সেই গাছটায় এখন প্রতিদিন দু'টো করে পাতা গজায়।আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পাতাগুলো আশ্চর্যভাবে পাঁচশ টাকার নোটে রূপান্তরিত হয়ে যায়।

আমি সেগুলো নিয়ে গিয়ে, আমার দৈনন্দিন হাটবাজার সারি। এখন আর আমার কোন অভাব নেই, দিব্যি আছি।খাইদাই,সারাদিন ইচ্ছে মতো এখানে সেখানে ঘুরে বেড়াই।

   সারাদিন আমার যা খরচাপাতি হয়,বাকী টাকাটা পরদিন দীন দরিদ্রদের দান করে দিই।

হৃদয়ে অদ্ভুত এক আনন্দ অনু্ভব করি।শান্তি পাই মনে।

ইতিমধ্যে খবর পেয়ে গাছটা চুরি করতে কয়েকজন এসেছিল আমার বাড়িতে ,কিন্তু গাছটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে এমন বিদ্যুৎ-এর শক খেয়েছে যে তারা আর এ'মুখো হযনি। 

_____________________________________________




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২