Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

 
চ্যাটার্জি বাড়ির চার পোষ্য 
 
    চ্যাটার্জি বাড়ির চার পোষ্য 
  জয়শ্রী বন্দ্যোপাধ্যায়
 
কুট্টুস, জুলজুল , পুটুস আর গুলুগুলু  চার বোনের চারটি পোষ্য 
ওদের মজার কাণ্ড গুলো চ্যাটার্জি বাড়ীতে দেখে  এসো।
জুহুর আছে কুকুর ছানা , বাদামি তার রঙ ,
লেজটি নেড়ে আদর চায়,তার  দুষ্টু দুষ্টু ঢং ।
নামটি তার  কুট্টুস বাবু  বল মুখে সে ঘোরে ,
আয়নাতে নিজের মুখটি দেখে ঘেউ ঘেউ সে করে ।
কুহুর সাদা খরগোশ টি গাজর খালি খায়, 
ভীতুর ডিম এক্কেবারে ,দৌড়ে পালিয়ে যায় ।
ছোটো পিসী নাম দিয়েছিল জুলজুল সোনামণি ,
আরাম করে চিবোচ্ছিল অঙ্ক খাতা খানি ।
তেড়ে গেছে যেই না দিদি স্কেল বাগিয়ে ধরে ..
অমনি ছুটে মায়ের কোলে মুখ লুকিয়ে বসে পড়ে!
পুটুস নামের কাঠবেড়ালি বিহু র বড়োই প্রিয় 
তার সাথে দেখা হলে বাদাম খেতে দিও ।
বাদামি তাকে দেখতে আর বড়োই সে আদুরে 
তিরতিরিয়ে এডাল ওডাল  আর কিচির কিচির করে ।
গুলুগুলু বেড়াল বাচ্ছা ভীষণ ছোট্ট সে।
পিহু একদিন পেলো তাকে স্কুলের রাস্তাতে ।
দুধের বোতল ছোট্ট হাতে ধরতে সে যায় ,
যখন তখন এখান্ ওখান ঘুমোতে খালি চায়।
মিউ মিউ করে মিষ্টি সুরে সাদা ছানাটি ডাকতে থাকে, 
রেলিং দিয়ে পড়েই যেতো, না দেখলে তাকে !

চার পোষ্য র ভাব জমেছে সবাই ভীষণ খুশি 
ওদের সব কাণ্ড দেখে সবাই হেসেই লুটোপুটি 
মাঝে মাঝে বকুনিও খায় বাড়ির লোকের কাছে 
মুখ গোমড়া করে ওরাও তখন রাগ দেখাতে জানে !
আবার একটু আদর পেলেই  চার বন্ধু অমনি ভুলে যায় ,
পড়াশোনার বালাই নেই ,খেলায় সবার সায়।
_______________________________________

     পাল্লা রোড। পূর্ব বর্ধমান 
 
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

ছোটগল্প ।। সঙ্ঘমিত্রার পপুলারিটি ।। সুকন্যা ভট্টাচার্য্য

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। রবি কবি ।। অমিত কুমার রায়

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২