Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। গর্জে উঠলে ।। জগদীশ মণ্ডল

গর্জে উঠলে 

গর্জে উঠলে

জগদীশ মণ্ডল


চারিদিকে ঝড়ের নাচন

প্রলয় হবে শুরু,

অন্যায় প্রতিবাদের গর্জন

ওই শোন গুরু গুরু।

দেখতে দেখতে একি কাণ্ড

দূরে ছিল যারা,

পাওয়ার ছিল অনেক কিছু

স্বার্থ ছাড়লো তারা।

অন্যায় ভাবে চোখ রাঙানি

তুলছে নাতো কানে,

রাজার আদেশ কঠিন সাজা

এসব তারা জানে ?

জানে নিশ্চয় অন্যায় দেখে

পিঠ গিয়েছে ঠেকে,

কোন ভয়ে থামছে না আর

ঝড় আনছে ডেকে।

দেওয়ালে পিঠ ঠেকলো যাদের

আনছে প্রলয় বয়ে,

গর্জে ওঠে কলম কালি

অনেক কষ্ট সয়ে।

ঝড় কিছুটা আবর্জনা

সরিয়ে দেয় বটে,

আলোর রবি কিরণ ছড়ায় 

নব জাগরণ ঘটে।

___________________

জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।।কলকাতা::700124


[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়