Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। দুর্ভাবনা ।। সুদামকৃষ্ণ মন্ডল

দুর্ভাবনা 
দুর্ভাবনা
সুদামকৃষ্ণ মন্ডল


নন্দ ঘোষের নিজের  ভাই আমায় সেদিন বলে,
কাঁঠাল গাছে ফলবে আম বেল হবে তালে।

জলে চলবে উড়োজাহাজ আকাশ পথে নৌকা,
মানুষ থাকবে খালি পেটে পথে নিয়ে ঝাঁকা ।

মানব এবার জনম নেবে নারীর জঠর ছাড়া,
সাগর পাড়ে হবে শহর মহাশূন্যে পাড়া ।

ক্ষুধা তৃষ্ণা যাবে চলে কান্না হবে হাসি,
টাকা পয়সা সোনা দানা মরুর বালু রাশি।

সবাই করছে এপিঠ ওপিঠ মিথ্যে চতুর সত্যি,
জলে চলবে ইঞ্জিন সব দেবতা হবে দত্যি ।

ভাবনা আমার মারছে উঁকি  কেমন করে হয়,
হতেই পারে সভ্য  এখন  বন্য হচ্ছে ভয় ।

মানুষ যদি বন্য হয় ছেড়ে মানব ধর্ম,
হিংসা দ্বেষে কেন তবে  নয়তো সমাজ কর্ম।
________________________________
 
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়