Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। মনের আয়নায় ।। দীপক পাল

মনের আয়নায়  
দীপক পাল


কনকনে শীতের হাওয়ায় কাঁপন লাগে গাছে গাছে
সেই হাওয়াতে গাছের পাতা ঝরে পরে পায়ের কাছে,
পথিকরা সব শীতের দুপুর হেঁটে চলে পাতার ওপর
আনমনা সেই পথিক হাঁটে পাতায় শব্দ ওঠে মর্মর্।

আমার মনও শীতের ছোঁয়ায় পাতার মতো কুঁকড়ে ওঠে
গল্প কবিতা পালিয়ে বেড়ায় ধরা দেয় না কোন মতে।
কোথায় গেল বাবুসোনামনি টুটুল মজার বাবলাদাদা,
দেখা দেয়না কোন গল্প কবিতা খাতারা থাকে  সাদা।

কে যেন বলে কানে কানে আছে তারা অনেক দুর
এই দূরত্ব তোমার প্রাণে বাজে বটে এক করুণ সুর।
তাইতো তুমি পাওনা তাদের কবিতা আর গল্পতে
ভাব যদি গভীর ভাবে আসবেই তারা লেখাতে।

চোখ বুজে যেই ভাবছি দেখি যাচ্ছে বাবলারা পিকনিকে
বাবুসোনা আবার মজে আছে সবাইকে নিয়ে ক্রিকেটে,
সোনামনি আঁকছে ছবি পাড়া প্রতিযোগিতায় একমনে
অবাক হয়ে দেখছি সবায়, আনন্দ আনে মন প্রাণে ।
______________________________
দীপক কুমার পাল,

ডিটিসি সাউদার্ন হাইটস,

ব্লক-৮, ফ্ল্যাট-১বি

ডায়মন্ড হারবার রোড
কলকাতা - ৭০০১০৪

[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়