Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। আইনস্টাইন ।। তূয়া নূর

আইনস্টাইন

তূয়া নূর


আইনস্টাইন যাচ্ছেন কোথাও লোকাল বাসে চড়ে,
একটা টাকা দিলেন ভাড়া নামবেন সামনের মোড়ে।
ফেরত পেলেন খুচরো পয়সা হাতে অনেক গুলো,
কি ভাবনা যে পেলো তাকে হলেন আপন ভুলো।
কতোবার যে বুঝায় তারে তার যে ছিলো তাড়া,
একটা টাকার বাকী তোমার—তিরিশ পয়সা ভাড়া।  
ফ্যালফ্যালয়ে চেয়ে থাকে বড়ো বড়ো চোখটা,
একটা ভেঙে এতো গুলো—-কী সব বলে লোকটা!
বললো তাকে, বোকা মানুষ যন্ত্রণা দেয় ভারী,
ভালো করে অংক শিখে চড়তে এসো গাড়ি।
গলা ধাক্কা কি দিয়েছিলো কে বলো তা জানে?
এ জগতের কোন কথাই যাচ্ছে না তার কানে।
একটা ভেঙে এতো পয়সা যাচ্ছে হাতটা ঘেমে,
ভাবতে ভাবতে বাসটা থেকে গেলেন তিনি নেমে। 


================
তূয়া নূর
11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়