Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। খোকার প্রশ্ন ।। প্রবীর বারিক

খোকার প্রশ্ন

প্রবীর বারিক 


"মাগো আমি ছোটো হব থাকবো তোমার কোলে
কড়ি বাঁধা দোলনাটিতে সকাল সন্ধ্যা দোলে।"
"ওরে খোকা আছিস বোকা
হয়েছিস তুই বড়ো
হাঁটতে পারিস চলতে পারিস সাইকেলে তাই চড়ো"।

"জন্ম আমার হয়নি যখন ডাকতে কাকে সোনা
উলের টুপি আসন খানা হয়নি বুঝি বোনা?"
"দিনের বেলা সূর্য দেখে চাঁদকে দেখি রাত্রে
সন্দেশ মাখা দুধে ভাতে ঢেকে দিতাম পাত্রে।"

"সত্যি কথা বলো তো মা বাসতে আমায় ভালো
আমার আশায় ঠাকুর ঘরে জ্বালতে প্রদীপ আলো?"
"দশটি মাসে শত কষ্ট সহ্য করে কাটে
উপোস ব্রত পালন করি মানতকরণ ঘাটে।"

"চলা বলা শেখার আগে স্নেহ দিয়ে ঢাকতে আমায় তুমি
ক্রোড়ে করে খেলা পড়া নামাওনি যে ভূমি
সোনা বাবা ডাকতে আমায় থাকতো মুখে হাসি
তাইতো আমি ছোট্ট হয়ে বাজাবো কাঠ বাঁশি"।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়