Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। দীপাবলী ।। সুব্রত চৌধুরী

দীপাবলি

সুব্রত চৌধুরী

Diwali Lucky Zodiacs: দীপাবলির আলোয় আকাশ যখন উজ্জ্বল, শনিদেব তখন আমন্ত্রিত  মা লক্ষ্মীর গৃহে! কাদের সৌভাগ্যের দরজা খুলবে, ভাগ্যলিপি নিউজ
 
দীপাবলির সন্ধ্যা নামে
নিকষ কালো খামে,
নিবু নিবু প্রদীপ জলে
শ্যামা মায়ের ধামে।

আতশবাজির আলোর রোশনাই
আকাশ বুকে চিরে,
দীপের আলোয় দিকে দিকে
আঁধার কাটে ধীরে।

উঠোন জুড়ে খুশির সুরে
আতশবাজি হাতে,
রংমশালে রংয়ের আলো
ছড়ায় খোকা রাতে।

দীপাবলির আলোয় মুছে
মনের যতো কালো,
দিকে দিকে ছড়ায় দ্যুতি
প্রেম ও প্রীতির আলো।

——————————
ঠিকানা- আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
হোয়াটসআপ # +১৬০৯২৩৩২৭২৮

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়