Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ভ্রমণকথা ।। মণিমহেশ তীর্থপথে ।। মানস কুমার সেনগুপ্ত


মণিমহেশ তীর্থপথে

মানস কুমার সেনগুপ্ত

যুবা বয়সে কয়েকজন বন্ধু বান্ধবের উৎসাহে হিমালয়ের কিছু অঞ্চলে পদযাত্রায় যাওয়ার সুযোগ হয়েছিল। ১৯৮৯ সালে যাওয়া হয়েছিল হিমাচল প্রদেশের মণিমহেশ তীর্থ পথে। চামবা উপত্যকা থেকে বাসে ভারমোর পৌঁছে, সেখান থেকেই পদযাত্রা শুরু। পরবর্তী গন্তব্য হাডসার গ্রাম।ভারমোরে রয়েছে চুরাশি শিবের মন্দির যা স্থানীয় ভাষায় চৌরাশিয়া। ভারমোর একসময় ছিল চামবার রাজার রাজধানী। ভারমোর থেকে হাডসার গ্রাম না‌ হেঁটে জীপেও পৌঁছন যায়। রাস্তা সমতল , চড়াই-উৎরাই নেই। তবে বারো থেকে চোদ্দ কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই পৌঁছেছিলাম। 
 
হাডসার গ্রামে লালার দোকান সংলগ্ন ঘরে রাত্রি বাস। খাওয়া দাওয়ার ব্যবস্থা লালাজিই করে দিল। দলে আমরা আটজন। কষ্ট হলেও ছোট একটি ঘরে আনন্দেই কাটালাম। পরদিন সকালে ছ'কিলোমিটার দূরে ধানচোর উদ্দেশ্যে রওনা দিলাম। সামান্য চড়াই-উৎরাই পথ। খুব অসুবিধা হলনা। ধানচোতে জনবসতি নেই। রাত্রিবাসের জন্য তাবূ সঙ্গে নিতে হবে। এছাড়া রয়েছে মেষপালকদের তৈরি করা পাথর আর উপরে টিনের আচ্ছাদন দেওয়া ছোট ঘর। আমরা সেটিই বেছে নিলাম। 
 
অক্টোবর মাসের মাঝামাঝি, বেশ হাড়কাঁপানো ঠান্ডা। পরেরদিন খুব ভোরে উঠে সাতকিলোমিটার দুরে মণিমহেশের উদ্দেশ্যে পদযাত্রার শুরু। ধানচোর আগেই গাছপালা কমে আসছিল। সামনে দৃশ্যমান সবুজ বিহীন টানা চড়াই পথ। আমাদের আটজনের সঙ্গী আরও দুজন পথপ্রদর্শক। আর একটি দলের তিনজন সদস্য আমাদের সঙ্গী হল। আমি এবং আমাদের দলের আরও দুজন সদস্য ছ'কিলোমিটার চড়াই ভাঙ্গার শুস্ক গৌরীকুনডের পাশে বসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় একজন  পথপ্রদর্শক এসে জানালো আমাদের দলের বাকি পাঁচ সদস্য আর একজন পথপ্রদর্শকে নিয়ে ধানচোর পথে নীচে নেমে গেছে।  টানা চড়াই পথের উচ্চতা জনিত ক্লান্তিই হয়ত এর কারণ ছিল। অন্য দলটির তিন সদস্য ও পৌঁছে গেল। বাকি এক কিলোমিটার সমতল রাস্তা পেরিয়ে সামনেই দৃশ্যমান হল মণিমহেশ শৃঙ্গ। 
 
সামনে পাথর দিয়ে ঘেরা ছোট একটি জলাশয়। সেখানে বরফ ভাসছে। একদিকে মুক্ত স্থানেই একটি শিবলিঙ্গ বসানো। রয়েছে কিছু  ত্রিশূল পোঁতা। তাতে জড়ানো রয়েছে লালরঙা কাপড়। দূরবর্তী গ্রামবাসীরা আসেন পুজো দিতে। আমাদের পথপ্রদর্শকে নারকেল ভেঙ্গে , ধুপ জ্বালিয়ে পুজো দিল। দর্শন শেষে আবার টানা উৎরাই পথে নেমে চলা। তবে দলের বাকি পাঁচ সদস্যের শেষ পর্যন্ত পৌঁছতে না পারার কষ্টদায়ক স্মৃতি আজও বহন করে চলেছি। 
 
 ===================
 
মানস কুমার সেনগুপ্ত, ১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা ৭০০০৭৪
  

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। সম্প্রীতি ফুল ।। রিয়াদ হায়দার

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২