Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। অপরাজেয় রতন ।। গোপাল চন্দ্র মন্ডল

  

 অপরাজেয় রতন

        গোপাল চন্দ্র মন্ডল



 ভোরবেলা সূর্যোদয় ওঠার সময় কিছুটা বুঝা যায় দিনটি কেমন যাবে। সকাল বেলাটা সংকেত দেয়  সারাদিনের শুভ ও অশুভের বার্তা। রতন  নামে একটা ছোট্ট ছেলের জন্ম যেন সেই বার্তায় দেয় অশোকনগর গ্রামকে। গ্রামটি  বালুরঘাট শহর থেকে  খুব একটা বেশি দূরে নয়। আগে তো গ্রামের রাস্তাটা কাঁচা ছিল। বর্তমানে পাকা। রতন ছোট সাইকেল নিয়ে বালুরঘাট হাই স্কুল প্রাঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে।  ওর স্কুলে যেতে ভয়ভীতি বলতে কিছু ছিলো না । রাস্তায় কেউ কেউ জিজ্ঞেস করে রতনকে এই পুচকে ছেলে তুই একাকি স্কুলে যাস। তোর ভয় করেনা ?ও কথার কোনো জবাব না দিয়ে সাইকেল জোরে  চালিয়ে নিয়ে যায়। লোকগুলো হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে ছেলেটার তো বেশ ঘ্যাম। ধীরে ধীরে রতন বড় হয়। ও  প্রাইমারি পাশ করে ওই স্কুলের ক্লাস ফাইভে ভর্তি হয়। সে বুঝতে পারে এবার তার আসল  পড়াশোনা। ওর বাবা-মা ছেলের মেধার গর্ববোধ করে। কেন না শিশুকাল থেকেই রতন খুব নির্ভীক ছিলো। মেধায় তো স্কুলের সেরা। তবে ওর রাগটা  একটু বেশি। সবাই বুঝে যে ব্রেন যাদের ভালো 
 তাদের একটু রাগ বেশি হয়। তবে সে পড়াশোনার পাশাপাশি সমাজ সেবায় ওর পারদর্শিতা দেখার মতো। আপদে বিপদে গ্রামের এক নম্বরে। অসুখ বিসুখ কার কিহয়েছে  ও সবার খোঁজ রাখে। এই বয়সে ও বেশ  কথা বলতে পারে । কথাবার্তায় হার মানে আপামর। গ্রামের সবাই তো রতন ছাড়া চলে না। সবাই ওকে ভালবাসে। এবার তো রতন খুব চাপে আছে। মাধ্যমিকপরীক্ষা  এবার  সে  দিবে। দিন রাত সে পড়াশোনা করে। মাধ্যমিকে যাতে সে প্রথম বিভাগে প্রথম হতে পারে সেজন্য কঠোর পরিশ্রম, করে চলেছে। স্কুলের মাস্টার মশাই রা ওর দিকেই তাকিয়ে। টেস্টেও ভালো রেজাল্ট করেছে। ও খুবই আশাবাদী।ওর  একটাই লক্ষ্য প্রথম বিভাগে প্রথম হওয়া। স্কুলে মাস্টারমশাই থেকে তার বাবা মা গ্রামবাসী সবাই ওর  মাধ্যমিক রেজাল্টের দিকে তাকিয়ে। আশাবাদী তো সবাই।ওর সাফল্য সবাই কামনা করে। আশা রাখে  সবাই ও মানুষের মতো মানুষ যাতে হয়।

-------------------------------------------------------

  গ্রাম = উত্তর, বালুপাড়া।
   পোস্ট = গোপালগঞ্জ।
   জেলা = দক্ষিণ দিনাজপুর।
    পিন  =৭৩৩১৪১  ।

                               




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

অনুবাদ ।। কথা না-বলা টিয়া ।। সুস্মিতা পাল

ছড়া ।। ফুলে ফুলে প্রজাপতি ।।ইমরান খান রাজ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

কবিতা ।। কৃষ্ণনাথ কলেজ ।। কেতাবুর সেখ

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২