Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কয়েকটি কবিতা ।। সুশান্ত সেন

কয়েকটি কবিতা ।। সুশান্ত সেন

 Tips for good fortune in RathaYatra dgtl - Anandabazar

রথ


জগন্নাথের মামার বাড়ি
রথ দাড়িয়ে সারি সারি, ll
টানবো সে রথ বেজায় ভারি
দড়ি যেন যায়না ছাড়ি।

মেঘ বৃষ্টি রৌদ্র ছায়ায়
জুই শেফালী মুখ তুলে চায়
ঝুন ঝুন ঝুন নূপুর পায় 
এক সে ফকির বন্দনা গায়।

রথের মজা হাওয়ায় ওড়ে 
ঘণ্টাধ্বনি শুনছি ভোরে 
নগরদোলা জোরসে ঘোরে 
হাতটা চেপে ধর রে ওরে।
 

আকাশে-নীল



নীল আকাশে ঘাপটি মেরে               
কে রয়েছে বসে 
সারা দুপুর সারা বিকেল 
             নামতা পড়ে কষে,
তাকে দেখেই পালায় দেখি 
              ময়না পাড়ার বুধো
কখন যেন পিন্ডি খানা 
              করল খালাস উধো।
দিন দুপুরে শেয়াল ডাকে
               হুক্কা হুয়া বলে
মাসী কাশেন মাসী হাসেন
                বুদ্ধি যদি খোলে।
বেগুন ভাজা খিচুড়িতে
                 খেতে বড়ই মজা
তারই সাথে যত্নে দিও
                  গোটা চারেক গজা,
খেতে খেতে অক্কা পেলে
                  শ্রাদ্ধ কি আর করবে ?
আপন ধনের পোদ্দারিতে 
                   ত্রুটি অনেক ধরবে।
রাম নবমী শেষ হলে কি
                    রাম দশমী শুরু
সাদা পাতার অঙ্ক দেখে
                    বুকটা দুরুদুরু।
 

এখন


লুচি দিয়ে পাঠালি  খেয়েছ কি সাপটে
পলাতক চোর কে  ধরেছ কি জাপটে।
ঘন ঘন বাজ পড়া কখন কি শুনেছ,
গুনে গুনে কড়িকাঠ কখন কি গুনেছ ?
অতি বড় স্বপ্নের শেষ হয় রাত্রে
উই পোকা মাঝে মাঝে উঠে পড়ে গাত্রে।
যে গানের শেষ নেই সেই গান আজকে
ধাক্কা কি দিয়ে গেল পতিত সমাজ কে ?

সুশান্ত সেন 
৩২, বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০
৯৮৩০২৪২১৩৪




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রবন্ধ ।। স্বদেশ পর্যায়ের গানে রবীন্দ্রনাথ ।। ভুবনেশ্বর মন্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোধন ।। নিরঞ্জন মণ্ডল

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছড়া ।। ভাগলপুরের বাদল বাবু ।। বিশ্বেশ্বর মহাপাত্র

প্রবন্ধ ।। সাহিত্যে ছড়া ।। রণেশ রায়

ছড়া ।। রবি ঠাকুর ।। জগদীশ মাল

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 15th issue: December 2022,

ছড়া ।। বলছি আমি ।। তীর্থঙ্কর সুমিত

মাসের পছন্দ

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। বর্ষা নেমেছে ওই গাঙে ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

ছড়া ।। ভুতুড়িয়া ।। বিবেকানন্দ নস্কর

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

গল্প ।। আলোয় ফেরা ।। অর্পিতা মল্লিক

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২