Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

নিবন্ধ ।। জীবন গড়ার শিক্ষকেরা ।। পাভেল আমান

North Dinajpur | A school at north dinajpur in crisis on teacher of maths -  Anandabazar 

 জীবন গড়ার শিক্ষকেরা

 
প্রতিটি মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার মধ্যে দিয়েই একটা সমাজ দেশ ও জাতি প্রগতির দিকে এগিয়ে চলে। শিক্ষা শুধুমাত্র একজন মানুষকে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৃত মানুষ করে তোলে। মলিনতা বিভেদ বৈষম্য কুসংস্কার পিছুটানকে সরিয়ে রেখে জ্ঞানের মুক্ত আলোকে শিক্ষা আমাদের মননকে যুক্তিবাদী চেতনায় উদ্ভাসিত করে তোলে। শিক্ষা পেশাদারিত্ব জীবনের বিনির্মাণ ছাড়াও শিক্ষা জীবনকে স্থিতিশীল ব্যক্তি সত্তার জাগরণে প্রকৃত মানুষ হতে সহায়ক হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের জীবনটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিবিধ শিক্ষায় ঋদ্ধ ও সমৃদ্ধ হয়ে ওঠে।জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষা, অন্যটি দীক্ষা। দীক্ষা পরিবারের তরফে আসে, আর শিক্ষা আসে শিক্ষকের তরফে। তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময়ই শিক্ষকের থেকে তাঁর প্রিয় ছাত্র ছাত্রী পেয়ে যান দীক্ষাও। ফলে জীবনে আগামীর চলার পথ খুব সহজ হয়ে ওঠে।ডঃ আব্দুল কালাম বলতেন, 'আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনও পেশা নেই। শিক্ষক দিবসে আমার কাছে মনে হয় বাবা মায়েরাই প্রকৃত শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষাগুরুদের অবদানকে শিরোধার্য ও স্বীকার করে অবলীলায় বলতে পারি বাবা মা এর নিবিড় সান্নিধ্য আদর স্নেহ ভালবাসা শাসন পরিচর্যা ও আন্তরিকতার নিবিড় মেলবন্ধনে আমাদের শিক্ষাজীবনের পরিপূর্ণতা লাভ। সে ভাবে বলতে গেলে নার্সারি বা স্কুলে ভর্তি জীবনের আগে পর্যন্ত তো আমরা বাড়িতেই অ আ ক খ বা ইংরাজি বর্ণমালা, ১ থেকে ১০০, ছড়া, রং চেনা, পশুপাখিদের ছবি দেখে চিনতে শেখা, নীতি মালার গল্প আরও কত কি বাড়িতেই শিখে যাই বাবা মায়ের কাছ থেকেই। হামাগুড়ি বয়স থেকেই হাঁটতে শেখা, কথা বলতে শেখা সবই তাদের কাছেই। এক্কেবারে কচি বয়স থেকে আমাদের শিক্ষার হাতেখড়ি তাদের হাত ধরেই। আমাদের বাবা ও মা-ই আমাদের প্রথম ও পরম গুরু। জীবনযাপনের অন্যতম শিক্ষক।পরবর্তীতেও প্রিয় শিক্ষক তাঁরাই। তাঁদের স্নেহে, প্রশ্রয়ে, শিক্ষায়, সহমর্মিতায়, মরমী সমালোচনায়, চরিত্র গঠনের দৃঢ় শিক্ষায় আমরা ঋদ্ধ হতে থাকি ক্রমশ। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যেই অনেক জটিলতা দ্বান্দ্বিকতা সৃষ্টি হয়েছে। একদা যে আদর্শবান সহমর্মী শিক্ষকেরা ছাত্রছাত্রীদের মনের সঙ্গে একাত্ম হয়ে তাদের বিষয়ভিত্তিক পাঠ দানের পাশাপাশি তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে বন্ধু হয়ে উঠেছিল যাদের প্রতিনিয়ত উৎসাহ আদর স্নেহ ভালোবাসা ও নজরদারির মধ্যে দিয়ে ছাত্র জীবনকে বিকশিত করেছিল যা তাদের আগামীতে সাফল্যের দোর গোড়ায় পৌঁছে দিত সেই সমস্ত শিক্ষকদের সংখ্যা আজকের দিনে হাতে গোনা। এখন শিক্ষকেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুলে যাই শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাকে শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিতে সেখানে নেই কোন সংবেদনশীলতা। দিনকে দিন শিক্ষকেরা যেন শিক্ষকতাটাকে আর পাঁচটা পেশার সঙ্গে এক করে ফেলেছেন। শিক্ষকতা যে একটা ব্রত শিক্ষকতা যে সেবামূলক দায়বদ্ধতা শিক্ষকতা যে মহানুভবতার অন্যতম নজির এক কথায় বলতে গেলে মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকেরা আজ যেন তাদের শিক্ষা প্রদানের অঙ্গীকারের প্রতি যথেষ্ট যথার্থ বিচার করতে পারছেন না। ছাত্র-ছাত্রীদের সঙ্গে না মিশতে পারার জন্য তাদের জ্ঞানার্জনের চাহিদা ও অনুভূতিগুলোকে উপলব্ধ না করার জন্য তাদের অবচেতনের আগ্রহের ভুবনে না বিচরণ করতে পারার জন্য ছাত্র শিক্ষক সম্পর্ক প্রতিনিয়ত ফাটল সৃষ্টি হচ্ছে। যে শিক্ষানুরাগী দার্শনিক বিদগ্ধ পন্ডিত ভারতের কৃতি সন্তান আচার্য সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর নীতি আদর্শের  স্মরণ ও সমাজের শিক্ষকদের অবদানকে গুরুত্ব প্রদান করতেই তার জন্মদিন ৫ ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে । পরিশেষে একটি কথা শিক্ষক ছাত্রের চিরাচরিত প্রাতিষ্ঠানিক পরম্পরা আবারো ফিরিয়ে আনতে শিক্ষকদের  ক্ষয়িষ্ণু গৌরব মর্যাদা সম্মাননা পুনরুদ্ধার করতে শিক্ষক দিবসে শিক্ষকেরা বিবেক চেতনা ও দায়বদ্ধতার অঙ্গীকারে নিজেদের এই মহান পেশার প্রতি আরো বেশি নিবিষ্ঠ হয়ে উঠুন। ভুলে গেলে চলবেনা ছাত্র-ছাত্রীরা ও প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছেই সন্তান তুল্য। তাদের সফলতা প্রতিষ্ঠায় শিক্ষকের অবদান অপরিসীম। শিক্ষক দিবসে আমরা প্রত্যেকেই আমাদের বাবা-মায়ের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শনের পাশাপাশি আমাদের জীবন গড়ার কারিগর শিক্ষকদেরও কৃতজ্ঞ চিত্তে তাদের পাঠ দানের নিরবচ্ছিন্ন মানসিকতাকে কুর্নিশ জানাই। বর্তমান সামাজিক অবক্ষয় একদিকে যখন বিভেদ-বিদ্বেষ বৈষম্যে সমাজ জুড়ে সাম্প্রদায়িকতার চোরা স্রোত সংকটের গভীরে তলিয়ে যাচ্ছে মানব সমাজ ঠিক সেই মুহূর্তে জ্ঞানের প্রদীপ হাতে নিয়ে শিক্ষকেরা আলোর অভিমুখে চালিত করবে সমস্ত মানব সমাজকে।

পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছড়া ।। স্বর্গসুখ ।। দীনেশ সরকার

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছড়া ।। খোকার সাধ ।। সৌপর্ণী রায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২