Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। উৎসব ।। আরতি মিত্র

উৎসব

আরতি মিত্র 


  ছেলেকে  গালে হাত দিয়ে বসে থাকতে দেখে  সোনাইয়ের মা বললেন, " কি ভাবছিস সোনা ?"
 সোনাই  মাকে বললো "পুজো তো চলেই  এলো মা 
কিন্তু ---"
 মা বললেন  , "কিন্তু  কি সোনা ?"
 এভাবে দুজনের কথোপকথন  চলতেই লাগলো; ছেলে বললো, "বাবার কারখানা তো  বন্ধ "
  মা বললেন, "আসল কথাটা বলবি ?
আমার অনেক কাজ রয়েছে ,আমি যাই "
 সোনাই অনুনয় ,বিনয় করে মাকে বললো,
"আর একটু থাকো না মা "
 উত্তরে মা বললেন, " কিছুই তো বলছিস না বাবা,
শুধু শুধু আমার সময় নষ্ট করছিস"
 মাকে বললো,  " তুমি রাগ করবে না  বলো "
    "না রে  বাবা না ,
এবারে বলবি না চলে যাবো"
  মায়ের পেছনে ছুটতে ছুটতে  বললো  ," না না মা বলছি বলছি , রূপক বলছিল, 'তোর বাবার কারখানা তো  বন্ধ , তোর তো তাহলে পুজোর জামা হবেই না ,' 
  তখন আমি বললাম,ঠিক বলেছিস রূপক,  কি আর করা যাবে 
এবার পুরোনো জামা দিয়েই কাজ চালিয়ে নেবো ;
তুই ভাবিস না বন্ধু ,কিন্তু ও কি বললো জানো মা ,"
  "কি বললো ?"
"বললো,  'তুই তো আমার বন্ধু ,তোর নতুন জামা না হলে আমার খুব কষ্ট হবে রে , একটা  কাজ করি সোনাই , আমার তো  অনেক গুলো জামা হয়েছে 
আমরা মিলে মিশে ওই গুলো দিয়েই দুজনে এবার পুজো দেখবো ;'
 সোনাই মাকে জিজ্ঞেস করলো, "মা , এটা করা কি ঠিক হবে ? আর তাছাড়া তোমাদেরও তো কোন নতুন কিছুই কেনা হয়নি , আমি একা একা নতুন পোশাক পরবো আর তোমরা --এটা আমি পারবো না মা ,রূপক অবশ্য খুবই দুঃখ পাবে,তা  হোক ওকে আমি বুঝিয়ে বলবো ; আর তাছাড়া অপরের কাছ থেকে কিছু না নেওয়াই  উচিত কাজ হবে ।
তোমরা যখন দিতে পারবে তখনই না হয় পরবো "
সোনাইয়ের  মায়ের মনে মনে খুবই কষ্ট হলো 
কিন্তু কি করবে , এদিকে ওর বাবা একটা দোকানে  কাজ জোগাড় করলেন , বাবার মনে তখন খুবই আনন্দ হলো ,ভাবলেন, এবারে ছেলেকে পুজোর জামা কিনে দিতে পারবেন ।কাজের শেষে বাড়ি ফিরে এসে খবরটা দিতেই সবাই দারুণ খুশী ,
সোনাই এক ছুটে রূপকের কাছে গিয়ে সব কিছু বললো , দুই বন্ধুর মনও খুশীতে ভরে গেল ,
এবার শুধুই অপেক্ষা , দুই বন্ধু ঠিক করলো যাদের একদম কিছুই নেই ওরা দুজনে মিলে ওদের কিছু কিছু দিয়ে ওদের মুখে হাসি ফোটাবে,
 রূপককে বললো, " আনন্দ তো সবার জন্য তাই না বন্ধু ,ওরা যদি মনে কষ্ট নিয়ে থাকে তবে আমরা কি করে আনন্দ করবো ?"
নিজের মনেই সোনাই  বলতে লাগলো,
"উৎসব যে সবার জন্য,
আমার অন্য বন্ধুদের  যদি নতুন জামা না হয়,
তাহলে আমাদের আনন্দ তো সবই মিথ্যে হয়ে যাবে,
তাই  , সবাই মিলেমিশে সব জামা ভাগাভাগি করে নেবো,ওহ্, তখন আমাদের চারিদিকে খুশীর  বন্যা বয়ে যাবে।"
====================

Arati Mitra. 
267/3 Nayabad. Garia. 
Kol. 700094


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

অনুবাদ ।। কথা না-বলা টিয়া ।। সুস্মিতা পাল

ছড়া ।। ফুলে ফুলে প্রজাপতি ।।ইমরান খান রাজ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

কবিতা ।। কৃষ্ণনাথ কলেজ ।। কেতাবুর সেখ

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২