Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খুকুর খুঁত-খুঁতুনি ।। শ্রীমন্ত সেন


[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]


খুকুর খুঁত-খুঁতুনি

শ্রীমন্ত সেন


 

মা দাদাকে 'লক্ষ্মী ছেলে' বলায় খুকুর উস-খুস!

'মা, তোমার কী কথার ছিরি! মোটে কোনও নেই হুঁশ!!'

'লক্ষ্মী মেয়ে' ঠিক হলেও ভুল  'লক্ষ্মী ছেলে' বিল কুল—

খুঁত-খুঁতুনির জেরে খুকু ফোটায় কথার বিষ হুল।

 

বাবা যেন বলেন কাকে, 'এনো হাঁসের আট ডিম',

শুনেই খুকুর বাক্য ছোটে, 'হাট্টিমাটিম টিম টিম,

'হাঁসের ডিম' কি হয় কখনো? ডিম পাড়ে তো স্রেফ হাঁসী?'

জ্ঞানের রানি খুকুর কথায় সবার মুখে ফিক্‌ হাসি!!

 

কাজের মাসির পায়ে লেগে কী যেন কী পড়তেই

'চোখের মাথা খেলি নাকি?' ঠাম্মির টনক নড়তেই,

খুকু বকে, 'এসব কথা কোথা থেকেই বা জোটে?'

বলো দেখি 'চোখের মাথা' যায় কিগো খাওয়া মোটে?'

 

এমনতর হাজার কথায় খুঁত-খুঁতুনি প্রায় খুকুর,   

কইতে কথা সবার বুকে দেখা মেলে ধুক-পুকুর।

হোক না এসব কথার কথা--কেই বা কথা কার শোনে?

খুকুমণির কথায় সবাই মনে তাই প্রমাদ গোনে।

_____________________________________________

 

শ্রীমন্ত সেন
মাহেশ, শ্রীরামপুর, হুগলী।
পশ্চিমবঙ্গ, ভারত

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]




 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়