Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। আকাশ ছড়া ।। ছোটন গুপ্ত



[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

আকাশ ছড়া

ছোটন গুপ্ত 


আকাশ বড়ো সহজ সরল আকাশ ছড়ায় আলো
সবার মুখে ফুটলে হাসি মুছিয়ে দেয় কালো।
আকাশ চেনায় দূর অসীমের সাতটি রঙের ছড়া
দিনের শেষে সূর্য ডোবে রাত্রি তারায় ভরা।

রূপকথাদেশ আগল খোলে সাঁঝের জোছনায়
ঠিক তখনই রাত পরিদল আকাশে পাক খায়।
চাঁদ ওঠে যেই মাটির বুকে ছড়ায় নরম আলো
সেই আলোতে স্নিগ্ধ রথে স্বপ্নরা জমকালো।

হাসছে তখন খোকাখুকু বায়না বেড়েই চলে
মা তখনই চরকা কাটা বুড়ির গল্প বলে।
সেই বুড়িমার পানে চেয়ে হাততালি দেয় ওরা
জোছনা রাতে হঠাৎ আকাশ স্বপ্ন দিয়ে গড়া।

লক্ষ কোটি তারার দেশে কে থাকে বলো না 
খোকাখুকুর দাবি তখন, ঐ দেশে চলো মা।
মা বলে যান, পরির সে দেশ অনেক দূরে জানি 
স্বপ্নে দেখিস রাতপরিরা করছে কানাকানি।

রাত ঘন হয় ঘুম নেমে আয় ছোট্ট সোনার চোখে 
মায়ের গল্প ছড়িয়ে পড়ে দূরের আকাশলোকে।
সাগর নদী পাহাড় ভূমি গান গেয়ে যায় রোজ 
সব শিশুরা ঘুম ভেঙে চায় আকাশ আলোর খোঁজ ।
____________________________________________


নাম- ছোটন গুপ্ত
পোশাকি নাম-প্রবীর দাশগুপ্ত

নিবাস ভদ্রপাড়া
ডাক রাধানগর রোড
শহর আসানসোল
জেলা পশ্চিম বর্ধমান
পিন নম্বর ৭১৩৩২৫

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়