Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প।। বাবলির বিভ্রান্তি ।। শংকর ব্রহ্ম

      

বাবলির বিভ্রান্তি

বাবলির বিভ্রান্তি

শংকর ব্রহ্ম


বাবলির পাঁচ বছর বয়সের জন্মদিনে বাবা তাকে একটা বাররি-ডল পুতুল কিনে উপহার দিয়েছিল। এবার ২৫শে বৈশাখ তার ছয় বছর পূর্ণ হবে। নার্সারি থেকে ক্লাস ওয়ানে উঠেছে সে। বাররি-ডল পুতুলটাকে বাবলি খুব ভালবাসে। তাকে কাছে নিয়ে রাতে মায়ের পাশে ঘুমায়। মা সকালে সবার আগে ওঠেন। সেদিন সকালে উঠতে বাবলির একটু দেরি হয়ে যাওয়ায়, সে দেখে পুতুলটা বিছানার পাশে নেই। ঘটে এক আশ্চর্য কান্ড। পুলুলটা খাবার টেবিলে বসে তার দুধ রুটি খাচ্ছে। সে চোখ কচলে নিয়ে আবার টেবিলের দিকে তাকায়। হ্যাঁ সে ঠিকই দেখছে। পুতুলটা বিছানা থেকে নেমে গিয়ে খাবার টেবিলে বসে তারই দুধ রুটি খাচ্ছে।

বাবলি বিছানা থেকেই হাক ছাড়ে, কিরে তুই টেবিলে বসে কি করছিস?

বাররি-ডল কোনও উত্তর দেয় না। এক মনে খেতেই থাকে। 

- কানে যাচ্ছে না আমার কথাট? বাবলি খিঁচিয়ে ওঠে।

এবার পুতুলটা মুখ তুলে তাকায়, বাবলিকে বলে, দেখছো না কি করছি?

- দেখছি তো। তুই আমার দুধ রুটি খাচ্ছিস কেন?

- তোমার হবে কেন? আমার খাবার আমি খাচ্ছি।

- তোর খাবার?

- হুম।

- তুই কোনদিন এসব খাস?

- খাই তো।

- মিথ্যে কথা। দাঁড়া মাকে ডাকি।

- ডাকো।

                    'মা মা মা' বলে বাবলি বিছানায় বসেই তিনবার চিৎকার করল। কিন্তু মা এলো না। মা এখন রান্না ঘরে ব্যস্ত আছে। তাই বোধহয় শুনতে পায়নি তার ডাক।  রাগে বাবলির ইচ্ছে করছিল বাররি-ডলের রেশমি চুলগুলি ছিঁড়ে দিতে। তাই করতে সে এবার বিছানা থেকে নীচে নেমে এলো। এবার টেবিলের দিকে তাকিয়ে দেখল, ওখানে পুতুলটা বাবলির ফুলতোলা জামাটা গায়ে পরে বসে আছে। যে জামাটা বাবা তাকে পুজোর সময় কিনে দিয়েছিল।

- এই তুই আমার জামা পরেছিস কেন?

- তোমার জামা হবে কেন? এটা আমার জামা। বাবা গতবছর পুজোর সময় কিনে দিয়েছিল। শুনে বাবলির এবার হাসি পেয়ে গেল। বলল, তোর আবার বাবা কে রে?

তখনই দেওয়ালের বড় আযনাটায় বাবলির চোখ পড়তেই সে যা দেখল, তাতে চমকে উঠল। সে তো বাবলি নয়। সে নিজেই তো একটা বাররি-ডল। এটা কেমন করে হলো? 


                       আজকাল পুতুলটা তাকে মাথার পাশে রেখে মায়ের পাশে শুয়ে বিছানায় ঘুমায়। ঘুমাবার আগে তাকে নিয়ে কিছুক্ষণ আদিখ্যেতা রকমের আদর করে। বাবলির যেটা অসহ্য লাগে। তবু সে কিছু বলতে পারে না। মা সব দেখে, জানে, বোঝে তবু সে কিছু বলে না দেখে, বাবলির মনে অভিমানের মেঘ জমে। সেই মেঘ মনে নিয়ে সে ঘুমিয়ে পড়ে। এইভাবেই বাবলির দিন কাটছিল, বুকে দুর্বোধ্য এক কষ্ট নিয়ে। 

                        এইভাবে কতদিন কেটেছে বাবলির মনে নেই। হঠাৎ ২৫শে বৈশাখের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল, বাররি-ডল পুতুলটা তার মাথার কাছে অবহেলায় পড়ে আছে। আর বাবলি তার মায়ের পাশে থেকে, মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন সেটা সে বুঝতে পারল না। তাই সে নিজের হাতে চিমটি কেটে দেখল, সত্যি সত্যি তার ব্যথা লাগছে কিনা। হ্যাঁ ব্যথা লাগছে তো। তবে এটা স্বপ্ন নয় নিশ্চয়ই। ববলি তখন পুতুলটাকে বুকে টেনে নিয়ে, আদর করতে করতে বলল, খুব দুষ্টু হয়েছিস তুই।

- কেন?

- আমার জায়গাটা দখল করতে চাইছিলি।

- মোটেও না। ওটা তোমার মনের  ভুল ধারণ। তুমি তোমার জায়গায়ই ছিলে, শুধু তোমার দৃষ্টিভঙ্গির ভুলের কারণে তোমার মনে এসব বিভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল। 

- তাই?

-হুম।

বাবলি স্বস্তির নিঃশ্বাস ফেলে, বারবি -ডলকে বুকে চেপে ধরে আবার ঘুমিয়ে পড়ল।

_____________________________________________________________________________________________

 
 

শঙ্কর ব্রহ্ম

8/1, আশুতোষ পল্লী, 

পোস্ট - গারিয়া, কলকাতা - 700 084.

[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]





মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২