Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা || মর্যাদা || অবশেষ দাস


মর্যাদা 

অবশেষ দাস 


লন্ডভন্ড ঝড় এসেছে,প্রচন্ড তার ফণা
থুবড়ে দেবে সবকিছু আজ,রাখবে না এক কণা।
বুক ধড়ফড় কপালে ভাঁজ,আকাশ মায়া শূন্য 
চাবুক মারা ঝড়ের গতি, বিদ্যুৎ অতি ক্ষুন্ন।
বনজঙ্গল মাথা ঠুকছে,ঘরবাড়ি বিধ্বস্ত
ঝড় এসেছে ঝড় এসেছে,মাথায় সবার হস্ত।
কোথায় যাব? কি হবে আজ? কামড় দিচ্ছে ঘূর্ণি
কোথায় পাব ? ঝড় বাদলে রক্ষা পাবার উড়নি !
ভাঙছে দোকান, ঘরের চালা,যা কিছু নড়বড়ে
ওলটপালট করছে যেন নৃশংস বর্বরে।

বর্বরতার শেষটা কোথায়?বাঁধ ভেঙে জল গ্রামে
কে জানে জল উঠবে কত,কদিন বাদে নামে ?
ঝড় বাদলে,জলোচ্ছ্বাসে মানুষ শুধু কাঁদে
বিপর্যয়ের মধ্যে তারা বড্ড বেশি ধাঁধে।
ধাঁধার গণিত বড়োই জটিল, ঝড় থামে না মোটে
ঝড়ের শেষে ঝড় বয়ে যায়, ভাঁড়ার কাঁটা জোটে।
প্রশ্ন অনেক, উত্তর নেই ; গাছপালা,ঘর শুয়ে
কয়েকঘন্টা দাপাদাপি সবকিছু যায় ধুয়ে।
দান-প্রতিদান,লঙ্গরখানা দরজাতে দেয় উঁকি
মন্দ-ভালো প্রতিশ্রুতি, ঝড়ের মুখোমুখি।
ঝড় এসেছে বারে বারে, মুক্তি কত দূরে ?
বেঁচে থাকার স্বাধীনতা আজও ভবঘুরে।

অন্ন,বস্ত্র, মাথাগোঁজা, নড়বড়ে ঠাঁই টুকু
চায় না এখন সোঁদরবনের কোনও খোকাখুকু।
শিক্ষাদীক্ষা আলো কোথায়? চাকরির নেই চিঠি
কাঁকড়া ধরা,মধু শিকার চলছে পিঠোপিঠি।
দয়ামায়া,সাহায্য আর বিষাদ ঘন আর্তি
ভাল্লাগে না এসব এখন, বড্ড বেশি বাড়তি।
ঝড় এসেছে লন্ডভন্ড ঘরবাড়ি,আস্তানা
আবার জানি যেতেই হবে,চেনা লঙ্গরখানা।
কিচ্ছুটি নেই করার মতো, রুখে দাঁড়াই কিসে ?
দারিদ্র্যে সব জর্জরিত, ঝড় বাদলের বিষে।
ঝড় এসেছে,বর আসেনি,আর কতদিন বাকি
বছর বছর সূর্য ওঠার অপেক্ষাতেই থাকি।

===================

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। রবি কবি ।। অমিত কুমার রায়

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

জাতীয় শক্তি সংরক্ষণ দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

ছোটগল্প ।। ডানপিটে অনি ।। দীপক কুমার পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২