Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খুশীর বন্যা ।। আরতি মিত্র

flat monsoon season illustration with woman holding umbrella and frog

খুশীর বন্যা
আরতি মিত্র  

  বৃষ্টি  পড়ে টাপুর টুপুর 
জল থৈ থৈ বাজছে  নূপুর 
পাখির ডানা ভেজা কাঁথা
ছাউনি ওড়ে  হেথা হোথা
দুঃখীজনের  ঘুম চলে যায়
রান্না খাওয়া ওঠে মাথায় 
কি করি কি করি এখন 
ভাবনা হারায় যখন তখন
ফুলের পাপড়ি ছড়ায় চারিধার
মন খারাপে বন্ধ আহার
আকাশ পানে তাকায় খোকন
হায় রে  হায়   বারিষ সঘন
নৌকা ভাসাতে চাইলেও আর 
কষ্ট বাঁধা দেয় বারবার 
কান্নার রোল বাজে  কানে কানে
খুশীর বাঁশীতে  কে  আঘাত হানে
কেন যে এমন হয় তার বুকে
অসুখী  মানুষের যন্ত্রণার শোকে 
সবাই আনন্দ ভাগ করে নিলে 
খুশীর বন্যায় ভাসবো সকলে।।
___________________________

আরতি মিত্র। 
267/3 নয়াবাদ। গড়িয়া। 
কোল। 700094
 
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়