Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। স্বাধীনতা ।। তপন মাইতি

 Independence day: ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ আগস্ট পালিত হয় জানেন? আসল  কারণ জেনে নিন, টুকিটাকি নিউজ

স্বাধীনতা

তপন মাইতি 


স্বাধীনতা এলেই শোভা গাছগাছালি ফুলে 
রূপে গন্ধে মধুপায়ী কখনও যায় ভুলে?

তেমন করে স্বাধীনতা কালের স্রোতে আসে 
রাজা গেল মন্ত্রী এল আমজনতা ভাসে। 

সাধে কি আর ভাসে ওরা? ভাসায় ক্ষমতার ভয়!
সব অধিকার বুঝে নিলে সকল মানুষের জয়।

প্রয়োজন যে সবার কাছে তুমি যেমন স্বাধীন
বোঝাপড়া মুক্তচিন্তায় ঘুঁচবে পরের অধীন!

স্বাধীনতার দিনটা এলে মনে আবেগ ঝরে
মুক্তি ত্যাগের স্বাদটি তখন নিয়ে বুকটা ভরে।

বিপ্লবী তার নিজের রক্ত দিয়ে স্বাধীন লিখে
রক্তিম শহীদ বেদীর পতাকা তাই উড়তে শিখে।

মাটির কথায় মায়ের ভাষায় সহজ সরল আমি
স্বাধীনতা আমার কাছে সবার চেয়ে দামি!
_____________________________________________

 নামঃ তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; 
পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; 
জেলাঃ দঃ২৪ পরগণা; পিন-743383; 
পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়