Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। উল্কি ।। নিরঞ্জন মণ্ডল

 

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

উল্কি

নিরঞ্জন মণ্ডল


হলদে পাখি স্বপ্ন আঁকি তোমার ডানার ভাঁজে,
ছায়ায় মায়ায় সময় গড়ায় নিত‍্য দিনের কাজে।
খসলে পালক তোমার ডানার যত্নে রাখি তুলে
হারিয়ে যাওয়া ইচ্ছেগুলোর পরত খুলে খুলে
কোন খেয়ালের চুপ-মমতায় জড়িয়ে দিয়ে তাতে;
পলক হারা তাকিয়ে দেখি নিঝুম গভীর রাতে।

হলদে পাখি চুপটি থাকি শুনি তোমার গান
কষ্ট মিলায় দিগ্ সীমানায় সতেজ হলেই কান।
বুকের মাঝে ঢেউ তুলে দেয় তোমার ডানার হাওয়া
অলস দুপুর বিকেল ছুঁয়ে গড়ায় সকল চাওয়া।
ভাবনা জুড়ে পতপতিয়ে তোমার সুরের দোল
আলোক রেখায় ডাক দিয়ে যায় জানলা দখিন খোল।

হলদে পাখি সুরের রাখি কার পরানে আঁক?
একলা ডালে কোন খেয়ালে উদাস বসে থাক?
দিন কেটে যায় কার ইশারায় হাওয়ায় পেতে কান
নেই কি তোমার চুপ মমতার কোনোই পিছন টান?
এই জগতের কষ্ট যত, খুশির কোলাহল
নাড়ায় কি গো বাড়িয়ে ডানায় হাওয়ার চলাচল?

নীল আকাশের কপাল জুড়ে আলো ছায়ার খেলা
উল্কি আঁকে কার চোখে যে ফুরিয়ে এলে বেলা
ঘরের কোণে আপন মনে জানতে যদি পারি
হলদে পাখি পরিয়ে রাখি তোমার কাছেই হারি।
_____________________________________
 
নিরঞ্জন মণ্ডল
উত্তর 24 পরগনা

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়