Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। বিপন্ন চড়ুই ।। সত্যব্রত চৌধুরী

 

[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

বিপন্ন চড়ুই

সত্যব্রত চৌধুরী


চড়ুই চড়ুই চড়ুই, ফুরুৎ ফুরুৎ ওড়ে ,
এটা খায়,সেটা ছড়ায় আশেপাশে ঘোরে ।
দোদুল দোদুল দুল, শ্বেত করবীর শাখায়
কিচির-মিচির-কিচ্, কেবল হৈ-হল্লা বাধায় ।
কুটুস-কুটুস-কুট্ , ছোট্ট দুখানি ঠোঁটে ,
ধান, শস্য, কলাই, খায় সে খুঁটে খুঁটে ।
ঘুলঘুলি বা কার্ণিশে আবর্জনা জমায় ,
খড়-কুটো সব গুঁজে ছোট্ট বাসা বানায় ।
খুনসুটি আর হুটোপুটি- এখন সেসব কই ?
ঘুম-নিজ্ঝুম দুপুরেতে, গল্প-ঝগড়া সেই !
ঝাঁকে-ঝাঁকে চড়ুই আর বসে না ধান-গাদায়,
জুঁই গাছটা আঁধার করে মাতে না আড্ডায় । 
কালে-ভদ্রে একটা-দুটো চড়ুই দেখা যায় ,
বিপন্ন আজ প্রজাতিটা - কারও ভ্রুক্ষেপ নাই ।। 

___________________________________
সত্যব্রত চৌধুরী
গ্রাম +পোঃ দানগ্রাম 
থানা :     হরিরামপুর 
জেলা :  দঃ দিনাজপুর 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়