Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। করলো না সে ভুল ।। আনন্দ বক্সী

করলো না সে ভুল 

আনন্দ বক্সী 


নামছে ধোনি নামছে ধোনি 
ব্যাটটা নিয়ে হাতে
পুরো সাহস সাথে 
ভাবছি বসে খেলার মোড় 
পারবে কি ঘোরাতে?

খেলছে ধোনি খেলছে ধোনি 
নিচ্ছে ছুটে রান
সকলে টানটান 
অপর ক্রিজে পৌঁছে যেতে
 ফিরলো বুকে প্রাণ। 

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি ছয় 
বুকের মাঝে ভয় 
উঁচুতে তুলে মারতে গিয়ে 
আউট যদি হয়।

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি বেশ 
বোলার ছেঁড়ে কেশ 
অন্য পারে আউট হলেও 
ভয়ের নেই লেশ।

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি কাট 
দেখছে সারা মাঠ 
বলছে যেন থাকলে মাঠে 
আমিই সম্রাট। 

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি চার 
সাহস দেখে তাঁর 
মনে তো হয় এই ম্যাচটা 
হারবে না সে আর। 

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি তুড়ে 
বল তাচ্ছে উড়ে 
হতাশ হয়ে বোলার ভায়া 
দেখছে ঘুরে ঘুরে। 

খেলছে ধোনি খেলছে ধোনি 
মারছে ধোনি পুল 
মাথাটা তাঁর কুল (cool)
ম্যাচ জিতিয়ে নিয়ে যেতে 
করলো না সে ভুল। 
 
____________________________________________ 

 
 আনন্দ বক্সী

গ্রাম-বেলিয়াডাঙ্গা, ডাক-দক্ষিণ বারাশত, 
থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
সূচক ৭৪৩৩৭২।
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়