Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। ঋক-এর পড়াশোনা ।। ঊষা মল্লিক

 
           
ঋক এর পড়াশোনা

 ঊষা মল্লিক

 
 
বছর বারো ঋক-এর বয়স।  কলকাতার একটি নামী ইংরেজী মাধ্যম স্কুলে সে পড়ে।  নামে পড়াশোনা। বাড়ীতে ঋক নিজের থেকে কিছু পড়াশোনা করে না বললেই চলে। স্কুলে পড়া শোনে।  বাড়ীতে ও মা পড়লে শুধু শোনে।  গত দেড় বছর ধরে তো স্কুলে যাওয়া নেই।  তাই শুধু মার কাছেই শুনছে। করোনা তে পাড়ায়  অনেক লোকের অক্সিজেন এর অভাব হয়েছে, সেটা ও মার কাছে শুনেছে। মার কাছে বিজ্ঞান এ পড়েছে যে গাছ অক্সিজেন দেয়, সবার গাছ লাগানো উচিৎ। গাছ কেটে ফেলা  উচিৎ নয়।  বেশ  কয়েক দিন ধরে ঋক কে একটু অন্যমনস্ক  লাগছে। হঠাৎ করে এই বারের পরিবেশ দিবসে ঋক কে অনেকখন বাড়ীতে না দেখে, যখন ঋক এর মা বাইরে খুঁজতে গেছে, দেখছে, ঋক তাদের বাড়ীর উঠানের একটা জায়গায়  কয়েকটি  চারাগাছ জোগাড় করে বাড়ীর  উঠানে  আর বাড়ীর বাইরে লাগিয়েছে।আর একটা কাগজে লিখে, গাছ গুলোর উপরে সেটা রেখেছে। তাতে লেখা আছে, কারও অক্সিজেন লাগলে এই খানে আসবেন। নিজের  অজান্তেই ঋক এর মার চোখে জল এসে গেল।
 
___________________________________________________________________________
_
 
ঊষা মল্লিক 
বিভাগীয় প্রধান 
নাসিং বিভাগ 
আলিয়া বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়