Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

জ্ঞানবিজ্ঞানের খবর ।। জেনে রাখা ভালো ।। ঈশিতা পাল





জেনে রাখা ভালো 

ঈশিতা পাল


 প্রিয় ছোটো বন্ধুরা,
             তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু জ্ঞানের ঝাঁপি।পৃথিবী জুড়ে রোজ কত অবাক করা কাণ্ডই না ঘটে চলেছে।আছে কত মজার মজার তথ্য!তোমাদের এসব জানতে খুউউউব ইচ্ছে করে নিশ্চয়ই?চল,তাহলে ডুব দিই জ্ঞানের সাগরে।খুঁজে আনি কিছু মণিমাণিক্য !!

১)আমাদের পৃথিবীতে বৃষ্টি হয়,সে তো আমরা দেখেছি।কিন্তু জান কি,দুটো এমন গ্রহ আছে আমাদের সোলার সিস্টেম-এ,যেখানে ডায়মন্ড-এর বৃষ্টি হয়??কি মজার না?যদি আমাদের এখানেও এরকম ডায়মন্ড-এর বৃষ্টি হত!!
 
 
 
তাহলে আর রহস্য না করে বলেই দি?গ্রহ দুটির নাম হল-ইউরেনাস ও নেপচুন।

২)জান কি,এমন একটি পতঙ্গ আছে,যার আমাদের মত দাঁত আছে?-হ্যাঁ বন্ধুরা,মশা হল এমন একটি পতঙ্গ,যার ৪৭ খানা দাঁত আছে।ভাবতে পার? 

৩)এবার বল,রাতের বেলা আমরা ঘুমলে তো দুচোখ বন্ধ রেখে ঘুমাই,তাই না?কখনো শুনেছ কি,কিছু প্রাণী এক চোখ খোলা রেখেই ঘুমায়?এরা কারা আর কি কারণ থাকতে পারে এর পেছনে?কি মনে হয় তোমাদের?-আচ্ছা আমিই বলে দিই।বহু পাখি এবং কিছু ডলফিন সহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে।দেখছ তো জেনে কত মজা হচ্ছে?
 

৪)তোমরা কি কেও বাড়িতে বা স্কুলে পড়া না পারার জন্য বা দুষ্টুমির জন্য কানমলা খেয়েছ?আমি তো খেয়েছি!কিন্তু তুমি যদি একটি ফড়িং-এর কান মুলে দিতে চাও,তাহলে কিন্তু একটু সমস্যা হবে।কেন জান?কারণ হল,ফড়িং-এর কান কিন্তু ওর হাঁটুতে থাকে।

৫)ছোট্ট বন্ধুরা,তোমরা যখন টিভিতে অনেকক্ষণ কার্টুন দেখ,নিশ্চয়ই তোমাদের মা খুব বকেন?বকবেনই তো,নাহলে তো চোখদুটো খারাপ হয়ে যাবে।দুটোই তো চোখ মোটে।কি ভালই না হত,যদি আমাদের সবার অনেকগুলো চোখ থাকতো!!তা তো হয়না।তবে জেনে রাখ,এমন একটি পতঙ্গ কিন্তু আছে,যার হাজার হাজার চোখ আছে!!-হ্যাঁ,ঠিকই শুনেছ।প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।ভাবতে পার?

৬)এবার একটু খাবারের গল্প করি?না তোমাদের প্রিয় ফাস্ট ফুডের কথা বলছি না।ওসব তো একটু বুঝেশুনে খাবেই।আমি বলছি লঙ্কা বা মরিচের কথা,যা তোমাদের মায়েরা রান্নায় দেন।জান কি এই মরিচে ঝাল কেন হয়?কেও জানলে তো খুব ভাল,না জানলে বলে রাখি-মরিচে আছে 'ক্যাপসিসিন' নামের একটি কেমিক্যাল পদার্থ,যার জন্য মরিচ খেতে ঝাল লাগে।

৭)আচ্ছা বন্ধুরা,তোমরা তো দুধ খাও।দুধের রং যে সাদা,সেতো সবাই জানি।কিন্তু কখনও ভেবে দেখেছ কি দুধ সাদা না হয়ে অন্য রং-এর কেন হলনা?-হুমমম,আসলে দুধে যে প্রোটিন আছে,দুধের রং তার জন্যই সাদা হয়।

৮)আমাদের চারপাশে বিশেষ করে খেলার মাঠে আর গ্রামেগঞ্জে প্রচুর সবুজ ঘাস দেখি আমরা।সবুজ মাঠে বসতে আর ঘাসের ওপরে ছোটাছুটি করতে কার না ভালো লাগে?কিন্তু জান কি সবচেয়ে বড় ঘাসও আমাদের আশেপাশেই আছে?গ্রামের দিকে বিশেষত বাঁশগাছ দেখা যায়।জানলে অবাক হবে,পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হল এই 'বাঁশগাছ'!

৯)বলতো,কোন পাখি পিছনের দিকে উড়তে পারে?-হামিং বার্ড।

১০)জান কি,জিরাফ তার ২১ ইঞ্চি লম্বা জিভ দিয়ে নিজের কান পরিস্কার করতে পারে?তাহলে বাড়িতে চেষ্টা করে দেখাই যায়,আমরা আমাদের জিভ দিয়ে আমাদের কান ছুঁতে পারি কিনা।কি বল,বন্ধুরা?
 


-------আজকের জ্ঞান কেমন লাগল তাহলে?নতুন নতুন জিনিস জানতে কি খুব বোর হয়েছ?জানার কিন্তু কোন শেষ নেই,বন্ধুরা।এরকম র অনেক মজার জ্ঞানের ঝাঁপি নিয়ে আমি আবার আসব তোমাদের কাছে।ততদিন বাবা-মাদের একটুও বিরক্ত করবেনা।আর অনেক অনেক বই পরবে।এখন আমি আসি?টাটা বন্ধুরা।
___________________________________________________________________________________________
 
 

ঈশিতা পাল
বেঙ্গালুরু,কর্ণাটক,ভারত
 
 চিত্রঃ নেট থেকে সংগৃহীত


  


 





মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। রকমসকম ।। অরবিন্দ পুরকাইত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। গঙ্গার শুশুক ।। কান্তীশ মণ্ডল

কবিতা ।। কাজের বেলা ।। লাবণী পাল

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। শিশুর সাথী হাতি ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায়

ছড়া ।। ফাল্গুনে ।। মশিউর রহমান

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। খোকার ইচ্ছা ।। দীনেশ সরকার

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। গোলরক্ষক ।। সুশান্ত সেন

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২