Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

মুক্তগদ্য।। পুজো স্পেশাল ।। মানস কুমার সেনগুপ্ত



                          A timeless account of Barir Durgapujo in early twentieth century

পুজো স্পেশাল 

                           মানস কুমার সেনগুপ্ত 


বঙ্গজীবনে দুর্গা পুজা বা শারদোৎসবের আনন্দের সঙ্গে নানা অনুষঙ্গ মিশে থাকতো।
                          পুজো স্পেশাল নিয়ে কিছু বলতে গেলে মনে পড়ে পুজোর অন্তত একমাস আগে থেকেই শুরু হয়ে যাওয়া পুজোর কেনাকাটার প্রস্তুতি।  মূলতঃ জামাকাপড়,, জুতো ইত্যাদি পরিবারের কার জন্য কি কেনা হবে সেটা নিয়ে বাবা-মা, কাকা-কাকীমাদের মধ্যে আলোচনা চলত। আসলে অধিকাংশ যৌথ পরিবারে নিকট আত্মীয়দের মধ্যে পুজোর জামাকাপড় একে অন্যকে সাধ্যমতো দেওয়ার একটা রেওয়াজ ছিল। আরও কত আকর্ষণ যে পূজোকে কেন্দ্র করে ছিল যাকে স্বচ্ছন্দে পুজো স্পেশাল বলা যেতে পারে। আমাদের শৈশবে বিখ্যাত এক জুতো কোম্পানির কাগজের রঙিন চশমা, বিচিত্র মুখোশ আর নানা রঙের বেলুন ছিল নতুন জুতোর সঙ্গে পাওয়া স্পেশাল আকর্ষণ । পুজোর সময়  ছোট, বড় সকলের জন্য প্রকাশিত অজস্র শারদ সংকলন। যা আজও টিকে আছে।আর ছিল আধুনিক বাংলা গানের  শারদ সম্ভার । মূলতঃ গ্রামাফোন কোম্পানি থেকে প্রকাশিত শারদ অর্ঘ্য বইটি এবং কোন শিল্পী কি গান গেয়েছেন সে নিয়ে আলোচনার অন্ত ছিলনা। পুজোর সময় শ্রদ্ধেয়  ভানু বন্দ্যোপাধ্যায়ের হাস্যকৌতুকের রেকর্ড অন্য আধুনিক মাধ্যমে শোনার আকর্ষণ আজও অমলিন। তবে পুজোর গান আজ হারানো ইতিহাস। পূজোয় রিলিজ করা  সিনেমার কথা তো বলতেই হয়। বন্ধু বান্ধব মিলে পুজোয় রিলিজ করা সিনেমা দেখতে যাওয়া ছিল আমাদের কাছে স্পেশাল আকর্ষণ। আসলে সময়ের সঙ্গে পুজো স্পেশাল বা পূজোর নানা আকর্ষণের কেন্দ্রবিন্দুটি পরিবর্তিত হয়েছে। সে অন্য প্রসঙ্গ।
_____________________________________________________________________________ 

মানস কুমার সেনগুপ্ত,
 ১৭/৮, আনন্দ মোহন বসু রোড, 
দমদম, কলকাতা ৭০০০৭৪
 
 
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২