Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। টেক বাবু ।। অর্পিতা মল্লিক


Dada ji Printed Slim Cases and Cover for iPhone XR

টেক বাবু

অর্পিতা মল্লিক    

 
শহরের উপকণ্ঠের এই আবাসনের অতি বিজ্ঞ ও বিদগ্ধ ব্যক্তি হলেন রমেনবাবু। কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন, বয়স পঁচাত্তর হলেও মনের দিক থেকে এখনও কলেজ পড়ুয়া। প্রযুক্তির প্রতি তার আগ্ৰহ এতোটাই বেশী যে, ছোটরা তাকে আদর করে"টেক দাদু 'বলে ডাকে । 
রমেনবাবু একজন চেইন স্মোকার , তার প্রযুক্তি প্রীতির জন্য তিনি সিগারেট ছেড়ে ই-সিগার বা ভেপ ধরলেন কারণ এতে ক্ষতি কম । সঠিক ভাবে ব্যবহার না করতে পারলেও , ‌তার টুথব্রাশ থেকে শুরু করে সেভিং সেট সব‌ই ইলেকট্রনিক।
তবে সমস্যা হলো , রমেনবাবুর প্রযুক্তি -প্রেমটা একটু ----বেশ খটোমটো ধরনের !মানে ঐ আর কি --- একদিন হঠাৎই তিনি একটা স্মার্ট ফোন 
কিনে ফেললেন , বললেন ,"এইটা দিয়ে নাকি লোকজন দুনিয়া চালায় , আমিও চালাব এই ফোন চালিয়ে আমিও স্মার্ট হয়ে যাব '। 
. প্রথম দিনেই তিনি ফোনে কথা বলার বদলে নিজেই নিজের কানে ফোন ধরে বলতে থাকলেন ‍," হ্যালো ‌শুনতে পাচ্ছ ? আমি রমেন-তোমার কাকা '। ফোনের ওদিকে কে ছিল জানা না থাকলেও , ফোন তখন‌ও সুইচ অন করা হয় নি ।
এরপর শুরু হলো তার আ্যপ শেখার উৎসাহ । হোয়াটস অ্যাপ ইনস্টল করার পর প্রতিদিন তিনি অন্তত কুড়িটি সুপ্রভাত মেসেজ পাঠাতেন,যার মধ্যে গোটা আষ্টেক ছিল আ্যনিমেটেড ফুল আর গাদা ফুলে ভর্তি ।কারো জন্মদিন পড়লে এমনভাবে উইশ করতেন যেন জাতীয় উৎসব । 
সবচেয়ে মজার ব্যাপার হলো ফেসবুক। অনেক তথ্য জেনে তিনি প্রোফাইল খুললেন, পরিচিত, অপরিচিত অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন । সবাই ছবি দেয় দেখে ওনার‌ও ইচ্ছা হলো ছবি পোস্ট করার। অনেক ভেবে চিন্তে তিনি নিজের ছোট বেলার কিছু ছবি ওয়ালে দিলেন। ছবিতে দেখা গেল তিনি উলঙ্গ অবস্থায় পুকুরে স্নান করছেন ।ব্যাকগ্ৰাউন্ডে তার ঠাকুমা জল ভরছেন একটা বালতিতে।
কেউ কিছু বললে তিনি বলেন , "সংস্কৃতি ভুলে গেলে চলে ?এর মধ্যে একটা ঐতিহ্য আছে।'
তার প্রযুক্তির প্রেম যখন তুঙ্গে উঠলো তখন ঠিক করলেন একটা স্মার্ট ওয়াচ কিনলে কেমন হয় ? কিনলেন‌ও , কিন্তু কব্জির বদলে তিনি সেটা পায়ের গোড়ালিতে আটকে হাঁটতে শুরু করলেন । উৎসুক ব্যক্তিদের বললেন," ওয়াকি্ং ট্র্যাকার না ?পায়ে পরলেই তো বোঝা যাবে হাঁটছি !' 
সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল একদিন তিনি 
নিজে নিজে অনলাইনে মাছ অর্ডার করলেন।
কিন্তু ঐ যা হয় আর কি ভুলবশতঃ বিড়ালের খাবারের আ্যডে ক্লিক করে সেটা অর্ডার দিয়ে ফেললেন । পরদিন সকালে দেখা গেল রমেনবাবু দরজায় দাঁড়িয়ে কুরিয়ার মারফত আসা এক বাক্স "টুনা ফিশ, বিড়ালের খাবার '
ডেলিভারি নিচ্ছেন । পাশের বাড়ির একজন জিজ্ঞেস করলেন, "কি বিড়াল পুষছেন নাকি? '
অম্লান বদনে চেনা হাসি ঠোঁটে ঝুলিয়ে বললেন, "এটা খুবই ভালো,তাই ভাবছি এবার পুষবো'।
নিন্দুকেরা বলে, " আপনি তো মশাই বাঙালি ঘরের গর্ব '। 
সগর্বে রমেনবাবু বলেন," টেকনোলজিই হলো আসল হিরো বাকি সব জিরো , যে টেকনোলজি জানে একমাত্র সেই গর্ব করতে পারে । আমি তো শিখছি ----তবে একটু ঘুরপথে '।
এইভাবেই রমেনবাবু " টেক বাবু ' হয়ে উঠেছেন। তার ভুলগুলোই সবার আনন্দের উৎস। তিনি যেন এক চলন্ত কৌতুক --যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। 
______________________________________________________________________________________
 
 



অর্পিতা মল্লিক 

৪৬৮ ড্রিম  পার্ক, ব্লক-বি ১, 
ফ্ল্যাট-১এ
সোনারপুর স্টেশন  রোড,
 কলকাতা-৭০০১৫০
 
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২