Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া।। তিন কুমারের কাহিনী ।। গোবিন্দ মোদক

 

 রাজা এবং তিন পুত্র - সাওয়ান বই

তিন কুমারের কাহিনী 

গোবিন্দ মোদক


এক যে ছিল রাজা তার তিনটি ছিল রানী, 

বড়ো হীরা, মেজো সুভাগা, ছোটটির নাম বাণী। 

রাজার সবই আছে তবুও রাজা দুঃখী, 

সন্তান নেই কোনও রানীর, তাই তারাও নয় সুখী।


অবশেষে পূজা-পাঠ করে দেবতাদের বরে,

তিনটি রানী একটি করে পুত্র প্রসব করে।

রাজার তিন কুমার অস্ত্রবিদ্যা শেখে, 

নাম যে তাদের ছড়িয়ে গেল দেশের দিকে দিকে। 


রাজার বড়ো কুমার বিদ্যার্জন শেষে, 

পুঁথি নিয়ে চলে গেল ঘুরতে নানান দেশে। 

রাজার মেজো কুমার বাছাই অস্ত্র নিয়ে, 

চলে গেল সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে। 


শেষে ছোট কুমার নিলো দেশের ভার, 

রাজা রানী বনে গেল ফিরলো নাকো আর। 

তারপরে কি হলো? বেশ কয়েকবছর শেষে, 

রাজ্য জিতে মেজো কুমার ফিরলো নিজের দেশে। 


রাজার বড়ো কুমার ঘুরে দেশে দেশে, 

প্রভূত রকম জ্ঞানসঞ্চয় করলো অবশেষে। 

দেশে ফেরার পথে সে বুদ্ধগয়া গেল, 

বুদ্ধের আদর্শ নিয়ে সন্ন্যাসী সে হলো। 


এখন —

ছোট করে দেশ শাসন আর মেজো করে যুদ্ধ, 

গাছের নিচে এক বস্ত্রে বড় ভজেন বুদ্ধ॥

_______________________________

 

গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়