Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। হাসিমুখে খায় ।। আনন্দ বক্সী




হাসিমুখে খায় 

আনন্দ বক্সী


ফলটির উৎস- সে মাঝ আমেরিকা 
ধরাজুড়ে ঘোরে আজ পরে জয়টিকা।
স্পেনীয়রা দিলো একে বিশ্বে ছড়িয়ে 
সে পথেই এলো এটি ভারতে গড়িয়ে।
গরমের প্রাধান্য যে চাই এর চাষে 
ক্রান্তীয় জলবায়ু এ খুব ভালোবাসে। 
আকার ও আয়তন হয় এর নানা 
প্রজাতিও বহু আছে বলে যায় জানা।
ডিম আর বলাকার কিম্বা সে গোল 
মিষ্টি রসালো স্বাদ জিভে দেয় দোল।
কচিকালে শক্ত বেশ কষ্ঠা-আঠালো 
বালি বালি খুশকি, কে ত্বকে আটকালো?
পাতলা বাদামি খোসা দিয়ে ঢাকা দেহ 
শাঁসটার একরঙ আছে কি সন্দেহ?
দানাগুলো ঠিক যেন অর্ধেক চাঁদ 
পাকলে খায় যে গোটা কালো দানা বাদ।
বহু নামে পরিচিত দেশে এই ফল 
'কালি পাতলি'-'ছাতরি' বা ক্রিকেট বল'।
কচিকাঁচা ফলটিকে হাসিমুখে খায় 
'সবেদা' নামটি এর এই বাংলায়।


ফলের স্যালাডে এটি করে ঝলমল 
সবেদা-আইসক্রীমে মন চঞ্চল। 
সবেদার শরবত দিয়ে দুধ-দই 
রসনাতে ফেলে দেয় মহা হইচই। 
সবেদার জ্যাম-ক্রীম বরফি-হালুয়া 
এসবের স্বাদ যেন মন যায় ছুঁয়া।

ভিটামিন আছে নানা দেহে সবেদার 
শর্করা ও ফাইবার সেও আছে তার। 
আন্টিঅক্সিডেন্টটাও আছে এতে ভরা 
এর কাজ শরীরের উপকার করা।
এই ফল খেলে জানি দেহে আসে বল 
রোগ প্রতিরোধে এটি সর্বদা সম্বল। 
দূর করে দেয় এ যে কেশের শুষ্কতা 
ত্বক ও কেশেতে আনে ভারি সতেজতা।
ওজনের বৃদ্ধিকেও রাখে এ দমিয়ে 
হাড়ের বিকাশ করে খুব এ জমিয়ে।
পরিপাক ক্রিয়াটাকে করে সড়গড় 
ক্যান্সারকেটাকে বলে দূরে সরে পড়ো।

শেষে বলি এই ফল বুঝেসুজে খেও
বেশি খেলে হতে পারে রোগ মধুমেহ। 
__________________________________
 
 


Vill-Beliadanga, P.o-Dakshin 
Barasat, P.s-Jaynagar, Dist-
South 24 Parganas,Pin-743372. 



 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। স্বপ্ন কুঁড়ি ।। বিবেকানন্দ নস্কর

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২