Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। রথযাত্রা ।। রামপদ মণ্ডল

Jagannath Rath Yatra 2022: গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের রথ পৌঁছাচ্ছে ১ লা  জুলাই - Jagannath Rath Yatra 2022 know the rituals according to astrology,  Bangla News 
 
রথযাত্রা  
 রামপদ মণ্ডল 

রথের মেলা রথ তলাতে
                  বলছে আয়রে আয়,
বুড়ো বুড়ি কচিকাঁচা
                          সবাই ছুটে যায় ।

কেউ বা টানে রথের দড়ি
                        কেউ বা দেখে রথ,
স্বর্গ সমান মান্য পেল
                       ধুলো কাদার পথ ।

কেউ বা ভাবে এই ধুলোতেই 
                          একটু গোড় খাই,
প্রভুর যাওয়ার পথে প্রভুর 
                          চরণ ধুলো পাই ।

টানি যদি রথের দড়ি
                          প্রভুর কৃপা পাই, 
প্রনাম করে ভক্তি ভরে
                        তাঁহার চরণ চাই ।

হৃদয় আমার ভরিয়ে দিল 
                            প্রভুর জয় জয়,
মানব জনম ধন্য হল
                               প্রভু কৃপাময় ।
____________________________
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়