Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ ও সূচীপত্র ।। 22 th issue: July 2023

 

 


সম্পাদকীয়

বর্ষা মানেই মেঘ রোদ্দুরের লুকোচুরি। কখনো মন কেমন করা মেঘলা বিকেল, কখনো ঝমঝম বৃষ্টির সুরেলা আমেজে গল্পমাখানো রাত। বৃষ্টির জন্য হঠাৎ করে বিকেলের খেলাটা বন্ধ হলে ভারি মন খারাপ আবার বৃষ্টির জন্য দু একদিন স্কুল যেতে না হলে বেশ মজা হয় তাই না? জল থই থই রাস্তা ধরে হাঁটা, কাগজের নৌকা ভাসানো, দুপুরে খিচুড়ি, আর বিকালে পিচ্ছিল মাঠে ফুটবল। আহা কী আনন্দ! স্নানের সময় বৃষ্টি ভেজার মজাই আলাদা। কিন্তু সাবধান। বৃষ্টি ভিজে শরীর খারাপ করে ফেলো না।  বর্ষা পৃথিবীর কাছে আনন্দের মরসুম, সবুজের উৎসব। চাষীরা ফসল রোপণ করেন, নতুন নতুন গাছপালা গজিয়ে ওঠে। পৃথিবীব্যাপী সবুজের সমারোহ।

বৃষ্টি-সন্ধ্যা গুলো কেমন কাটছে তোমাদের? পড়াশোনা শেষে একটু আধটু ভূতের গল্প হলে বেশ জমে যায় বাদলা রাতের গা ছমছমে পরিবেশ। কিশলয়ে এবার অনেক ভূতের ছড়া পাবে। সঙ্গে কল্পবিজ্ঞান। তোমরাও লিখে পাঠাও দু একটা গল্প ছড়া। তোমাদের কাগজে লেখার বন্যা আসুক, কিশলয় ভরে উঠুক সবুজে। ভালো থেকো সক্কলে।


              শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
৩০শে জুলাই, ২০২৩
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 প্রচ্ছদ-চিত্র: সোহম দত্ত, দশম শ্রেণি, বর্ধমান সি.এম.এস.হাইস্কুল, বি সি রোড, পূর্ববর্ধমান।
 
-------------০০০------------- 
 

সূচিপত্র 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়