Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। আমায় দেয় ।। প্রশান্ত কুমার মন্ডল

আজও কার্তিকের নবান্ন খুঁজি - NatunNakib's bangla blog 
আমায়  দেয় 
প্রশান্ত কুমার মন্ডল 

মন ভরে যায় সবুজ  দেখে
হৃদয়ে কোকিল ডাকে
রঙীন ফুলে প্রানটা জুড়ায়
ভাবনার রেনু মাখে।

দূরের মাঠ ডাকছে আমায় 
খোলা হাওয়ায় হাসতে
সমুদ্র ডাকে উদার মনে
তারই বুকে ভাসতে।

গ্ৰীষ্ম কালে বটের ছায়ায়
শীতল থাকতে বলে
বর্ষা কালে মন উচাটন
কলমটা লিখে চলে।

শীতের দিন বাইরে ডাকে
ঘর ছাড়তে শেখায় 
মনের ক্লান্তি ঘোচাতে বলে
টানে আনন্দ রেখায়।
___________________

১নংদিঘীরপাড়,পো:ক্যানিং টাউন 
জেলা: দক্ষিণ ২৪পরগনা,পিন:৭৪৩৩২৯
পশ্চিমবঙ্গ ।
 
 
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়